ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধ: বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য যাবেন বিদেশে মরিয়ামের বাবাকে ঠিকাদারি লাইসেন্স করে দেন গাজী নজরুল দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘নউল’ রাজধানীতে গ্যাস বিস্ফোরণে স্বামী-ভাগ্নির পর ফাহিমার মৃত্যু সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পদ্মায় বিলীন শত শত বিঘা জমি

বিএনপি মাঠে নামলে অন্তর্বর্তী সরকারের টিকে থাকা কঠিন হবে: গয়েশ্বর চন্দ্র রায়

#

নিজস্ব প্রতিবেদক

০২ নভেম্বর, ২০২৫,  12:46 PM

news image

বিএনপি যদি মাঠে নামে, তবে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় টিকে থাকা কঠিন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি অভিযোগ করেছেন, ঐকমত্য কমিশন জাতির সঙ্গে প্রতারণা করছে। রোববার (২ নভেম্বর) দুপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ড্যাবের নবগঠিত কমিটিকে সঙ্গে নিয়ে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর এসব মন্তব্য করেন তিনি। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ঐকমত্য কমিশন জুলাই সনদে স্বাক্ষরের পর যেসব পরিবর্তন এনেছে তা নিয়ে সরকার নীরব আছে। জুলাই সনদ ইস্যুতে জাতির সঙ্গে যে প্রতারণা করা হয়েছে সেটি জনগণ বুঝেছে।  বিএনপির এই নেতা আশাবাদী, অন্তর্বর্তী সরকার জুলাই সনদের পরিবর্তন নিয়ে তাদের ব্যাখ্যা পরিষ্কার করবে। তিনি বলেন, বিএনপি মাঠে নামলে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় টিকে থাকা কঠিন হবে। যেভাবে প্রতিবাদ করা উচিত, বিএনপি তা না করে জনগণের কাছে বক্তব্য তুলে ধরছে। আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসার সম্ভবনা রয়েছে বলেই বিভিন্ন মহল থেকে মিথ্যা বিতর্কের জন্ম দেওয়া হচ্ছে বলেও অভিযোগ গয়েশ্বরের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম