ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী বিভিন্ন সময়ে সেনাবাহিনীর সুনাম বিনষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

বিএনপি মব সংস্কৃতির বিপক্ষে: ফারুক

#

নিজস্ব প্রতিবেদক

২৫ জুন, ২০২৫,  7:14 PM

news image

বিএনপি মব সংস্কৃতির বিপক্ষে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেছেন, ‘মব সংস্কৃতির শুরু করেছে কে? ইশরাকের প্রচারণায় বেগম খালেদা জিয়াকে মব সৃষ্টি করে মেরে ফেলতে চেয়েছিল মবের রানী শেখ হাসিনা। তিনিই মবের মাস্টারমাইন্ড।’ বুধবার (২৫ জুন) প্রেসক্লাবে গণতন্ত্র ফোরামের এক প্রতিবাদী যুব সমাবেশে ফারুক এসব কথা বলেন। প্রশাসনে লুকিয়ে থাকা আওয়ামী দোসর এবং মব সংস্কৃতির সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে গণতন্ত্র ফোরাম এই সমাবেশের আয়োজন করে। এই বিএনপি নেতা বলেন, সাবেক সিইসি নুরুল হুদার ঘটনায় স্বেচ্ছাসেবকদলের একজনকে গ্রেফতার করা হয়েছে। ডিসি হারুনকে কেন গ্রেফতার করা হয় না। যারা ১৬ বছর ধরে অন্যায় অত্যাচার করেছে তাদেরকে কেন গ্রেফতার করা হয় না। এনসিপিকে উদ্দেশ্য করে জয়নুল আবদিন বলেন, ৩০০ আসন পাবেন- এমন বক্তব্য কিসের ইঙ্গিত? আমরা যদি আপনাদের জুলাই আন্দোলনে সাপোর্ট না দিতাম, তবে সফল হতে পারতেন না। আওয়ামী লীগের মতো আর হুন্ডা গুন্ডা দিয়ে নির্বাচনে জেতার আশা করবেন না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম