ঢাকা ১৬ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি হবে: বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ প্রথম সেঞ্চুরির দেখা পেলেন তানজিদ তামিম সংসদ অধিবেশন ২৯ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে নারী দিবস উদযাপন ঈদে ঢাকা ছাড়লে নগদ অর্থ–স্বর্ণালংকার থানায়ও রাখা যাবে: ডিএমপি কমিশনার

বিএনপি বাংলাদেশে হত্যা ও ষড়যন্ত্রের হোতা : ওবায়দুল কাদের

#

নিজস্ব প্রতিবেদক

০৮ আগস্ট, ২০২৩,  12:34 PM

news image

‘বিএনপি বাংলাদেশে হত্যা, ষড়যন্ত্রের হোতা’ মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বাংলাদেশে মুক্তিযুদ্ধের চাতনা ও গণতন্ত্রকে নিরাপদ এবং অসাম্প্রদায়িক মানবতাবোধকে বাঁচিয়ে রাখতে হলে বিএনপি নামক অপশক্তিকে প্রতিহত করতে হবে।’ আজ মঙ্গলবার (৮ আগস্ট) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ওবায়দুল কাদের বলেন, ‘পঁচাত্তর থেকে যে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি এ দেশে শুরু হয়েছে তারই ধারাবাহিকতায় ১৫ আগস্ট, ৩ নভেম্বর বঙ্গবন্ধুর সহচর জাতীয় চার নেতার হত্যাকাণ্ড, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা হয়; যার প্রধান টার্গেট ছিলেন বঙ্গবন্ধুকন্যা আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই হামলায় আইভি রহমানসহ ২৩ জনের জীবন চলে গেল। এই সমুদয় ইতিহাসের পেছনে একটা দল—বিএনপি। এই দলটি বাংলাদেশে হত্যা, ষড়যন্ত্রের হোতা।’ সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী আরও বলেন, ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব আমাদের ইতিহাসের এক অসাধারণ ত্যাগী বিজয়লক্ষী নারী। আজ তার ৯৩তম জন্মবার্ষিকী। জন্মের আনন্দ যখন বেদনার অশ্রুতে, তখন সে এক অনির্বচনীয় অনুভূতি; যার কোনো প্রকাশ নেই।’ ওবায়দুল কাদের বলেন, ‘বেগম মুজিব, শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে জাতির পিতা—এই যে উত্তরণ, বঙ্গবন্ধুর জীবনে সংগ্রাম-স্বাধিকার থেকে স্বাধীনতার সংগ্রাম-এই সমুদয় সংগ্রামে বেগম মুজিব শুধু বঙ্গবন্ধুর সহধর্মিণী নয়, তিনি ছিলেন এক নিবেদিত প্রাণ সহযোদ্ধা। বঙ্গবন্ধুর একেবারে কাছের একজন সহকর্মী। সংকটে-সংগ্রামে পেছনে থেকে যিনি বঙ্গবন্ধুকে প্রেরণা ও শক্তি দিয়েছেন, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জুগিয়েছেন।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম