ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

বিএনপি নয়াপল্টনে সমাবেশ করে গণ্ডগোল করতে চায়: তথ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৭ নভেম্বর, ২০২২,  2:42 PM

news image

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সরকারি নির্দেশ অমান্য করে ১০ ডিসেম্বর নয়াপল্টনে সমাবেশ করলে বিএনপির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। রোববার (২৭ নভেম্বর) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সেমিনারে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।তথ্যমন্ত্রী বলেন, বিএনপি নয়াপল্টনে সমাবেশ করে গণ্ডগোল করতে চায়। তাদের (বিএনপি) সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান প্রস্তাব করা হয়েছে। তারা যদি তা না করে নয়াপল্টনে সমাবেশ করে, তাহলে সরকার বসে থাকবে না। সরকার জনগণের জানমালের নিরাপত্তা দিতে বাধ্য মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, ১০ ডিসেম্বর ঘিরে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী। তিনি বলেন, কুমিল্লায় শতাধিক গরু জবাই হয়েছে। পিকনিক করেছে বিএনপি। সেখানে ফখরুল নয়াপল্টনে সমাবেশ করতে চায়। ঢাকা শহরের ব্যস্ততম রাস্তা ব্যবহার করে জনদুর্ভোগ সৃষ্টি করলে সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। তারা অসৎ উদ্দেশ্যে নয়াপল্টনে সমাবেশ করতে চায়। তাদের তা করতে দেয়া হবে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম