ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

বিএনপি নেতা কামরুলকে গুলি করে হত্যা, শনাক্ত ২

#

নিজস্ব প্রতিবেদক

২৬ মে, ২০২৫,  10:46 PM

news image

রাজধানীর মধ্য বাড্ডায় বিএনপি নেতা কামরুল আহসান সাধনকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সোমবার (২৬ মে) সকালে অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী দিলরুবা আক্তার। প্রথমিকভাবে হত্যার ঘটনায় দুই শ্যুটারকে শনাক্ত করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার ওসির মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থলের আশপাশের একাধিক সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গুদারাঘাট ৪ নম্বর রোডে দুজন ব্যক্তি কামরুলকে এলোপাতাড়ি গুলি করে হেঁটে চলে যাচ্ছে। ঘটনার জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, সিসি ক্যামেরা ফুটেজে যে দুজনকে গুলি করতে দেখা গেছে, তাদের শনাক্ত করা হয়েছে। এখন তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এর আগে, রাজনৈতিক কাজ শেষে রোববার (২৫ মে) রাতে ঢাকার মধ্যবাড্ডার গুদারাঘাট ৪ নম্বর রোডের সাবেক কমিশনার কাইয়ুমের কার্যালয়ের বিপরীতে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন বিএনপি কামরুল আহসান সাধন। এমন সময় পেছন থেকে এসে দুই যুবক খুব কাছ তাকে গুলি করে। দুর্বৃত্তরা হেঁটে এসেছিলেন, তাদের মুখে মাস্ক ছিল। গুলিবিদ্ধ অবস্থায় কামরুলের রক্তাক্ত দেহ সেখানেই বেশ কিছু সময় পড়েছিল। পরে লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  নিহত কামরুলের বাসা গুদারাঘাট এলাকায়। তিনি পেশায় ডিশ ব্যবসায়ী ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম