ঢাকা ২৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক শেষে যে বার্তা দিলেন সিইসি বঙ্গবভনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, গার্ড অব অনার প্রদান

বিএনপি নেতা ইশরাক হোসেন গ্রেফতার

#

নিজস্ব প্রতিবেদক

০৬ এপ্রিল, ২০২২,  12:17 PM

news image

ছবি : সংগৃহীত

বিএনপিনেতা এবং ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেনকে গ্রেপ্তার করেছে মতিঝিল থানা পুলিশ। আজ বুধবার সকাল ১১টা ৪০ মিনিটে মতিঝিলের শাপলা চত্বর এলাকায় জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে লিফলেট বিতরণের সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। গাড়ি পোড়ানোর মামলায় গ্রেপ্তার করা ইশরাককে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। ইশরাককে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) এনামুল হক মিঠু। তিনি বলেন, ‘ইশরাকের বিরুদ্ধে গাড়ি পোড়ানোর মামলা ছিল। সে মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি।’ এর আগে ছাত্রদলের কবি নজরুল কলেজের নেতা খন্দকার ইরফান আহমেদ ফাহিম এবং ইশরাকের মিডিয়া সমন্বয়ক সুজন মাহমুদ ইশরাককে আটকের খবর নিশ্চিত করেন। তাঁরা জানান, দ্রব্যমূল্যের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবিতে জাতীয়তাবাদী শ্রমিক দলের লিফলেট বিতরণের সময় মতিঝিল থানা পুলিশ ইশরাক হোসেনকে আটক করে নিয়ে যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম