ঢাকা ১৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

বিএনপি নেতারা এখন মনের সুখের জন্য আবোল তাবোল কথা বলছেন: কাদের

#

নিজস্ব প্রতিবেদক

১৬ জানুয়ারি, ২০২৪,  10:01 PM

news image

চলতি বছরের মধ্যেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ সমাপ্ত হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর বনানীতে সেতু ভবনে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ ৫০ শতাংশ সম্পন্ন হয়েছে। বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত অংশে যান চলাচল শুরু হয়েছে। চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত বাকি অংশের কাজ ২০২৪ সালের মধ্যেই সম্পন্ন করা হবে। সেতুমন্ত্রী জানান, পদ্মা সেতুতে দৈনিক ২ কোটি টাকা টোল আদায় হচ্ছে এবং পদ্মা সেতুতে যানবাহন এ পর্যন্ত টোল আদায় হয়েছে ১২৫২ কোটি টাকা।

চলতি বছরে জুনের মধ্যেই গাজীপুরে বিআরটিএ প্রকল্পের কাজ সমাপ্ত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতারা এখন মনের সুখের জন্য আবোল তাবোল কথা বলছেন। দেশের সমৃদ্ধি নিয়ে কাউকে ঈর্ষা করা উচিত নয়। দেশের স্বার্থই আগে। যে সরকার উন্নয়ন করে তার প্রশংসা করা উচিত, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে সেটা হয় না। তিনি বলেন, তারা (বিএনপি) নির্বাচন করতে দেবে না, আমরা নির্বাচনটা ভালোভাবে করে ফেলেছি। ভয়টা কোথায় রইল? ভয়ের কোনো কারণ নেই। তারা আতঙ্ক সৃষ্টি করে। গুপ্তভাবে আক্রমণ, তাদের অগ্নিসন্ত্রাস, এসব অপকর্ম যারা করে, তারা কে কি বলল সেটা কি আমরা মাথা ঘামাই না। এর আগে সকালে মন্ত্রী সেতু ভবনে সেতু এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে করেন মতবিনিময় করেন এবং বিভিন্ন প্রকল্পের অগ্রগতির খোঁজখবর নেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম