ঢাকা ১৪ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু টানা বৃষ্টিতে গুলশান লিংক রোডে ধস, চরম ভোগান্তি বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম এক লাখ স্বাস্থ্যকর্মীর নিয়োগ শিগগিরই: স্বাস্থ্যমন্ত্রী মহেশপুর সীমান্তে ১৪ বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার পোস্টমর্টেমে নারী ডোম নিয়োগ চেয়ে হাইকোর্টে রিট ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজারের বেশি মৃত্যু বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী

বিএনপি নির্বাচন বানচাল করতে পারবে না: প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৭ নভেম্বর, ২০২৩,  5:00 PM

news image

বিএনপি-জামায়াত নির্বাচন বানচাল করতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রথম সভায় তিনি এ মন্তব্য করেন। শেখ হাসিনা বলেন, আমরা মানুষের ভেতরে একটা আস্থা ও বিশ্বাস অর্জন করতে পেরেছি। দীর্ঘদিন ক্ষমতায় থেকে মানুষের আস্থা অর্জন করা বেশ কঠিন। আমরা পরিকল্পিতভাবে দেশের উন্নতি করেছি। তিনি বলেন, নির্বাচন বানচালের জন্য যারা অগ্নিসন্ত্রাস করছে তাদের ক্ষমা নেই। বিএনপির আগুন নিয়ে খেলা জনগণ মেনে নেবে না। এসব করে তারা নির্বাচন বানচাল করতে পারবে না। অস্ত্র হাতে ও রাতের অন্ধকারে নয়, বাংলাদেশে সরকার গঠন হবে ভোটের মধ্য দিয়ে। আওয়ামী লীগ সভাপতি বলেন, খালেদা ও তারেক নির্বাচন করতে পারবে না বলেই তারা নির্বাচন চায় না। যারা এ ধরনের হুকুমে মানুষের ক্ষতি করে, তারা তো মানুষের অভিশাপ পাবে। প্রধানমন্ত্রী বলেন, যারা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে, তাদের ওপর মানুষ কেন আস্থা রাখবে? তারা ঘাতক হিসেবে পরিচিত। নির্বাচন জনগণের অধিকার। যাকে ভোট দিয়ে জনগণ নির্বাচিত করবে, তারা দেশ চালাবে। তিনি বলেন, জনগণের ভোটের অধিকার নিয়ে যেন কেউ ছিনিমিনি খেলতে না পারে। নির্বাচন কমিশন আগে প্রধানমন্ত্রীর দপ্তরের অধীনে ছিল। সেটাকে আমরা স্বাধীন করে দিয়েছি। সুষ্ঠু নির্বাচনের জন্য দেশবাসীর সহযোগিতা চাই। সরকারপ্রধান বলেন, যে আদর্শ নিয়ে বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন করেছেন, সে লক্ষ্য নিয়েই আমরা কাজ করব। যখনই পণ্যমূল্য বেড়েছে আমরা ভর্তুকি দিয়ে মানুষের কাছে তুলে দিচ্ছি। পাশাপাশি এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। শেখ হাসিনা বলেন, নির্বাচনের দরজা সবার উন্মুক্ত। সবাইকে নির্বাচনে আসার আহ্বান জানাই। বিএনপির আমলে ভোটই দিতে পারেনি মানুষ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম