ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

বিএনপি নির্বাচনে ভয় পায় না : মির্জা আব্বাস

#

নিজস্ব প্রতিবেদক

১১ মার্চ, ২০২৩,  12:45 PM

news image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপি নির্বাচনে ভয় পায় না, বিএনপি যে কয়বার নির্বাচনে এসেছে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। আজ শনিবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা আব্বাস বলেন, ‘আগে শুনতাম পার্শবর্তী দেশে এক পিস-দুই পিস মাংসের টুকরা বিক্রি হয়। আজকে পত্রিকায় দেখলাম ডিপার্টমেন্টাল স্টোরে গ্রাম হিসেবে মাংস বিক্রি হয়। এটা আমার জীবনে শুনিনি। আমাদের দেশে হালি হিসেবে মুরগি বিক্রি করা হতো। দেশটাকে আওয়ামী লীগ শেষ করে দিয়েছে।’ বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের কর্মসূচি দিলে আওয়ামী লীগ পাহারা দেয়। কাকে পাহারা দেয়। বিএনপিকে পাহারা দেয়। এদিকে দেশটাকে লুটে নিয়ে যাচ্ছে। আমরা প্রতিবাদ করলেই গ্রেপ্তার করে নিয়ে যায়। আমরা কোনো অপরাধ করি না, তারপরও আমাদের ওপর জুলুম করা হচ্ছে। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে।’ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘আজকে ডলার সংকটে দেশের অনেক কিছু বন্ধ হয়ে গেছে। সরকার দেশটাকে রসতলে নিয়ে গেছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম