ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল মুন্সীগঞ্জে ১১ যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নারী নিহত রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা পুশইনে বিএসএফকে সহায়তা করা ৭ বাংলাদেশি আটক প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসছে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ গঠনে ভূমিকা রাখবে ছাত্রদল একনেকে সাত হাজার তিন কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন রাষ্ট্র এখন আর গণমাধ্যমকে চোখ রাঙায় না: তথ্যমন্ত্রী দিল্লির বিমানবন্দরে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে মুখ খুললেন তথ্য উপদেষ্টা

বিএনপি নির্বাচনে অংশ না নিলেও নির্বাচন অংশগ্রহণমূলক হবে: কাদের

#

নিজস্ব প্রতিবেদক

২২ নভেম্বর, ২০২৩,  1:50 PM

news image

ঢাকায় সফররত কমনওয়েলথের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা। বুধবার (২২ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ওবায়দুল কাদের বলেন, নানা অপপ্রচারের মধ্যেও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহ প্রকাশ করেছেন, এটা ইতিবাচক। আগামী সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইতোমধ্যে বিশ্বের ১২টি দেশের প্রতিনিধিরা আবেদন করেছেন। তিনি বলেন, বিএনপি নির্বাচনে অংশ না নিলেও নির্বাচন অংশগ্রহণমূলক হবে। দলটি নির্বাচনে না আসলে অংশগ্রহণমূলক হবে না, এমন ভাবার কোনো কারণ নেই। এ সময় নির্বাচনের সময়সীমা ঠিক রেখে যদি তফশিল আগ-পিছ করা হয় এতে আওয়ামী লীগের আপত্তি নেই বলেও জানান আওয়ামী লীগের এই নেতা। এর আগে, রোববার (১৯ নভেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে এবং মঙ্গলবার অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের সঙ্গে বৈঠক করে কমনওয়েলথের পর্যবেক্ষক দল। দলটি জানিয়েছে, বাংলাদেশের সংসদ নির্বাচনের পরিস্থিতি মূল্যায়নের পর পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠানোর বিষয়ে তারা সিদ্ধান্ত নেবে। উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ২০২৪ সালের সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। এ ছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত চলবে বলে জানায় ইসি।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম