ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

বিএনপি নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য কুকি চিন নিয়ে ইস্যু খুঁজছে: কাদের

#

নিজস্ব প্রতিবেদক

০৭ এপ্রিল, ২০২৪,  2:53 PM

news image

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন মিয়ানমার ইস্যুতে ব্যর্থ বিএনপি। এখন নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য তারা কুকি চিন নিয়ে ইস্যু খুঁজছে। রোববার (৭ এপ্রিল) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, কুকি চিন নিয়ে সরকার সতর্ক ও শক্ত অবস্থান নিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী ওই এলাকা ঘুরে এসেছেন, সেখানে যৌথ অভিযান চলছে। তিনি বলেন, বিএনপি নির্বাচন ঠেকাতে, আন্দোলন করতে গিয়ে ব্যর্থ হয়েছে। নির্বাচন তো উন্মুক্ত ছিলো। নির্বাচনে গেলে বিএনপির ভরাডুবি হবে বলেই তারা নির্বাচনে যায় নি। খালেদা জিয়ার জন্য মির্জা ফখরুল ৫০০ নেতাকর্মী জড়ো করতে ব্যর্থ হয়েছে। আইনি লড়াইয়েও ব্যর্থ হয়েছে, মুক্তির আন্দোলনেও ব্যর্থ হয়েছে। আইনি লড়াইয়ে কালক্ষেপন করেছে বিএনপি। খালেদা জিয়ার শারীরিক অবস্থার খারাপের জন্য বিএনপি কম দায়ী নয়। কাদের বলেন, নতুন করে আন্দোলন কবে কোন বছর, কোন ঈদের পর, কোন পরীক্ষার পর? গত ১৫ বছর আন্দোলনের হাকডাক বারবার শুনেছি। বিএনপির আন্দোলন করার শক্তি সামর্থ সবই তারা হারিয়েছে। বিএনপি আন্দোলন করতে চাইলে নেতাকর্মী পাবে না। তাদের নেতাকর্মীরা হতাশ। তারেক রহমানের ওপর হতাশ। রিমোট কন্ট্রোলের ডাকে দেশের জনগণ সাড়া দেবে না। এসময় তিনি বলেন, উপজেলা নির্বাচনে প্রার্থীতা উন্মুক্ত করে দিয়েছি। উন্মুক্ত পরিবেশে নির্বাচন করার ইচ্ছা বাসনা অনেকের থাকতে পারে। এমপি কিংবা মন্ত্রীরা এতে প্রভাব বিস্তার করবেন না। প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে নির্বাচনে কেউ যেন প্রভাব বিস্তার করতে না পারে। নির্বাচন শুরু হলে বোঝা যাবে কে আসলে প্রার্থী। নির্বাচনের দলীয় নির্দেশ অমান্য করলে ব্যবস্থা নেয়া হবে। কেউ দলীয় নির্দেশ অমান্য করলে খেসারত দিতে হবে। তিনি আরও বলেন, নিকট অতীতে রোজার মাসে আওয়ামী লীগের এতো তৎপরতা থাকেনি। অন্ত:কলহ, মতভেদ দূর করতে প্রয়াস অব্যাহত থাকবে। বিএনপির কথা সত্যি হলে নির্বাচনের ৫ দিন পর সরকার পতন হতো, দুর্ভিক্ষে-অনটনে দেশ শেষ হতো। শীত নিদ্রায় যাওয়া ছাড়া বিএনপির এখন আর কোনো কাজ নেই। কাদের বলেন, নির্বাচনের আগে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করেছি। এর চেয়ে কঠিন পরিস্থিতি সৃষ্টি করার দু:সাহস বিএনপি-জামায়াত দেখাবে মনে করি না। যেকোনো পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা সংগঠন হিসেবে আওয়ামী লীগের আছে। আওয়ামী লীগের সম্মেলনের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, মেয়াদ পূর্ণ হলেই আওয়ামী লীগের সম্মেলন হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম