ঢাকা ১৫ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
নির্বাচনের মধ্য দিয়ে সংসদে স্বাভাবিক বিতর্কের সুযোগ তৈরি হয়েছে: তথ্যমন্ত্রী প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে আমরা বেঁচে আছি: পানিসম্পদমন্ত্রী সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদ ফ্লোরে আলোচনা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না’: হানজালা সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত: অর্থমন্ত্রী ঈদের ছুটির আগে শ্রমিকদের সব পাওনা পরিশোধের নির্দেশ শ্রমমন্ত্রীর ১২ দিনে ১৬টি জ্বালানি জাহাজ চট্টগ্রামে, আরও তিনটি পথে নেতাকর্মীদের কঠোর বার্তা দিলের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যার যা দায়িত্ব সঠিকভাবে পালন করলে স্বনির্ভর দেশ গড়ে তুলতে পারব: প্রধানমন্ত্রী ‘ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে’

বিএনপি নিজেদের ব্যর্থতা আড়ালের অপচেষ্টা করছে: কাদের

#

নিজস্ব প্রতিবেদক

০২ জুন, ২০২২,  1:57 PM

news image

বৃহত্তর ঐক্য সৃষ্টির নামে বৃহত্তম তামাশা সৃষ্টি করে বিএনপি নিজেদের ব্যর্থতা আড়ালের অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার (২ জুন) সকালে রাজধানীর সেতু ভবনে ব্রিফিংকালে এ মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বিএনপি জনগণের কাছে যাওয়ার জন্য কোন ইস্যু খুঁজে না পেয়ে তারা এখন সময় ক্ষেপণের জন্য নিজ বলয়ে সংলাপ করছে।বিএনপির নেতায়-নেতায় সংলাপ জনগণ এর আগেও দেখেছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কিন্তু জনগণ পর্বতের মূষিক প্রসব ছাড়া আর কিছুই দেখে নি। বিএনপি দিন-রাত সরকারের অন্ধ সমালোচনা আর বিরামহীন মিথ্যাচার এবং বিষোদগার করে চলেছে এমন দাবি করে তিনি বলেন, এখন তারা বলছেন আমার ভাষা নাকি রাজনীতির ভাষা নয়। ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন রেখে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই বাক-সংযমী হওয়ার আহবান জানান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা সবসময় রাজনৈতিক ভাষায় কথা বলি, আমাদের ভাষায় কোন প্রকার আপত্তিকর বক্তব্য আসে না, এমন শিক্ষা আওয়ামী লীগের নেতাকর্মীরা পায় নি, অন্যদিকে বিএনপি ও তাদের কর্মীরা রাস্তার ভাষায় কথা বলে। বিএনপি নেতারা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম সম্মানের সহিত উচ্চারণ করে না উল্লেখ করে তিনি আরও বলেন তারা শ্লোগান দেয়, ৭৫'এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, - এর চেয়ে অশ্রাব্য ভাষা আর কি হতে পারে!  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়, - এটা কি কখনো মেনে নেওয়া যায়? প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, এর চেয়ে আর নোংরা ভাষা কি হতে পারে? তিনি আরও বলেন,  বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, আগে নিজেরা সংযত ভাষায় কথা বলুন, তারপর আমাদের বলুন। ওবায়দুল কাদের বলেন,  জনগণ মনে করে - আগুন সন্ত্রাস, দুর্নীতি আর লুটপাট যাদের রাজনীতি, তাদের ভাষা- মাধুর্যের চেয়ে ভাষা চাতুরতাই বেশি প্রিয় হবে, এটাই স্বাভাবিক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম