ঢাকা ২৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

বিএনপি দেশের জন্য রক্ত দেয়নি বরং মানুষের রক্ত নিয়েছে: কাদের

#

নিজস্ব প্রতিবেদক

০৭ অক্টোবর, ২০২২,  3:06 PM

news image

বিএনপি হচ্ছে সাম্প্রদায়িক অপশক্তি এবং স্বাধীনতা বিরোধীদের অভিন্ন প্লাটফর্ম বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ৷ বিএনপি এদেশের জন্য রক্ত দেয়নি বরং তারা মানুষের রক্ত নিয়েছে বলে তিনি মন্তব্য করেন ৷ শুক্রবার(৭ অক্টোবর) ওবায়দুল কাদের তার বাসভবনে ব্রিফিংকালে একথা জানান। বিএনপি এদেশের জন্য রক্ত দেয়নি বরং তারা মানুষের রক্ত নিয়েছে, শোষণ করেছে স্বস্তি দেয়নি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির হাতে এদেশ নিরাপদ নয়, দেশের মানুষকে মুক্ত করার নামে তারা শৃঙ্খল পরানোর ষড়যন্ত্রে লিপ্ত। তিনি বলেন, বিএনপি অতীতে গণতন্ত্রকে শৃংঙ্খলিত করেছে, মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার আদর্শকে শৃঙ্খলিত করেছে। দেশের স্বাধীনতাকে বিএনপি ক্ষমতার জন্য ব্যবহার করেছে। হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীর রক্তে রঞ্জিত বিএনপির হাত এমন অভিযোগ করে ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি এখন গণতান্ত্রের কথা বলে,  গণতন্ত্র আর স্বাধীনতার শত্রুদের নিয়ে নাকি তারা দেশ উদ্ধার করবে৷ আসলে বিএনপি দেশ ধ্বংসের অ্যাজেন্ডা নিয়ে এসেছে, তারা সকল পরাজিত অপশক্তি নিয়ে মাঠে নেমেছে ৷ কিন্তু দেশপ্রেমিক জনগণ আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ।বিএনপি ও তার দোসরদের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিরোধ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে জেলা পরিষদ নির্বাচন, এ নির্বাচনকে সুষ্ঠু ও সুন্দর করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি । তিনি নির্বাচনী আচরণ বিধি মেনে চলার জন্য দলীয় সাংসদ সদস্য ও নেতাকর্মীদের নির্দেশ দেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম