ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

বিএনপি দিনে পদযাত্রা করে, আর রাতে কূটনীতিকদের পদলেহন করে: তথ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৩ ফেব্রুয়ারি, ২০২৩,  3:17 PM

news image

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির পদযাত্রা কর্মসূচি আসলে কোনো পদযাত্রা নয়; তারা এর মাধ্যমে সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে দেশে ‘মস্তিষ্ক টিস্যু ও লিভার ট্রান্সপ্লান্ট পথিকৃৎ সার্জনদের সংবর্ধনা’ অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, ‘আগামী ১৮ ফেব্রুয়ারি (শনিবার) তারা (বিএনপি) আবার কর্মসূচি দিয়েছে। তারা আসলে পদযাত্রা করে না, বিশৃঙ্খলা করে। বিএনপি দিনে পদযাত্রা করে, আর রাতে কূটনীতিকদের পদলেহন করে। এগুলো করে আওয়ামী লীগকে সরানো যাবে না।’ এর আগে, রোববার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর শ্যামলী ক্লাব মাঠের সামনে ঢাকা উত্তর বিএনপির পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন শনিবার (১৮ ফেব্রুয়ারি) দেশের সব মহানগরে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সংসদ বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেন তিনি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম