ঢাকা ২৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

বিএনপি টাকা দিয়ে লোক ভাড়া করে জনসমাগম করছে: কাদের

#

নিজস্ব প্রতিবেদক

০৫ নভেম্বর, ২০২২,  2:07 PM

news image

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বরিশালে টাকার বিনিময়ে লোক ভাড়া করে মহাসমাবেশে করছে। আর ভাড়া করা লোক দিয়ে আন্দোলন করার হুমকি দিচ্ছে তারা। শনিবার (৫ নভেম্বর) কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে একথা বলেন তিনি। সকাল থেকেই কুমিল্লা টাউন হল মাঠে মিছিল স্লোগান আর করতালি দিয়ে মহানগরীর ২৭টি ওয়ার্ড থেকে নেতাকর্মীরা জড়ো হন ত্রিবার্ষিক সম্মেলনে। বেলা ১১টায় জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে সম্মেলনের প্রথম পর্ব শুরু হয়। সম্মেলন উদ্বোধন করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সরকার বিএনপির সভা সমাবেশে বাধা দিচ্ছে না। পরিবহন শ্রমিকরা দলটির নৈরাজ্যের ভয়েই গণপরিবহন বন্ধ রেখেছেন। কাদের বলেন, দেশের সবচেয়ে বড় দুর্যোগর নাম বিএনপি। তাদের ক্ষমতা দখলের স্বপ্ন রঙিন খোয়াব ছাড়া আর কিছুই নয়। বিএনপির আন্দোলন ঠেকাতে তৃণমূলের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাওয়া লোক এখন বিএনপির নেতা। দেশের মানুষ দণ্ডিত ও সন্ত্রাসীদের দেশ চালাতে দেবে না। ২০১৭ সালের ২২ জুলাই কুমিল্লা মহানগর আওয়ামী লীগের প্রথম কমিটি গঠন হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম