ঢাকা ১৬ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানালেন জামায়াত আমির ঢাকা–১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি হলেন আবদুর রহমান সানী স্কুলে ভর্তিতে থাকছে না লটারি ঢাবির নতুন ভিসি অধ্যাপক ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ র‍্যাব বিলুপ্তির আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি বাংলাদেশের রিভিউ নিয়ে ম্যাচ রেফারির কাছে অভিযোগ পাকিস্তানের আয়াতুল্লাহ আলি খামেনির ব্যবহৃত বিমান ধ্বংসের দাবি ইসরাইলের ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ আরেকটি পাতানো নির্বাচনের প্রাথমিক ধাপ: জামায়াত বাংলাদেশের কাছে হারের পর নির্বাচকদের এক হাত নিলেন শহীদ আফ্রিদি ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শুরু

#

নিজস্ব প্রতিবেদক

৩০ নভেম্বর, ২০২৩,  10:43 AM

news image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার গঠন ও কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলো। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এর আগে বুধবার (২৯ নভেম্বর) অষ্টম ধাপে দেশব্যাপী ২৪ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করে দলগুলো। এর আগে গত সোমবার (২৭ নভেম্বর) একই সঙ্গে দুই কর্মসূচির ঘোষণা দেয় বিএনপি। সেদিন ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার অবরোধ এবং বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল কর্মসূচি পালনের ঘোষণা দেন। পরে ওইদিনই এক বিবৃতিতে একই কর্মসূচি পালনের ঘোষণা দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এই কর্মসূচির ঘোষণা দেন। গত ২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে পরদিন ২৯ অক্টোবর এবং ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর মোট তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি-জামায়াত ও যুগপৎ আন্দোলনের শরিকরা। পরবর্তীতে ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায় এবং ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায় অবরোধ কর্মসূচি পালন করে সরকারবিরোধী দলগুলো। পরে ১১ ও ১২ নভেম্বর চতুর্থ দফা এবং ১৫ ও ১৭ নভেম্বর পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির ঘোষণা দেয় তারা। এরপর জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর তা প্রত্যাখ্যান করে ফের ১৯ ও ২০ নভেম্বর সারাদেশে হরতাল পালন করে সরকারবিরোধী দলগুলো। পরবর্তীতে ২২ নভেম্বর ভোর ৬টা থেকে ষষ্ঠ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ পালন করে দলটি। গত ২৪ নভেম্বর ভোর ৬টায় শেষ হয় ওই অবরোধ কর্মসূচি। এরপর আবারও একদিন বিরতি দিয়ে ২৬ নভেম্বর ভোর ৬টা থেকে ২৮ নভেম্বর ভোর ৬টা পর্যন্ত সর্বাত্মক অবরোধ কর্মসূচি দেয় বিএনপি ও সমমনা দলগুলো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম