ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

বিএনপি গণতন্ত্রকে হত্যার অপচেষ্টায় লিপ্ত: তথ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২০ ফেব্রুয়ারি, ২০২৩,  4:20 PM

news image

সরকারের পতন ঘটাতে চেয়ে জনগণের কাছেই বিএনপির পতন হয়ে গেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। দলটি এখন গণতন্ত্রকে হত্যার অপচেষ্টায় লিপ্ত বলেও মন্তব্য করেন তিনি। সোমবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ‘শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। মন্ত্রী বলেন, ‘দেশে তত্ত্বাবধায়ক সরকার আর কোনোদিন আসবে না। বর্তমান সরকার নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে। তত্ত্বাবধায়ক সরকার শুধু পাকিস্তানে আছে। এটার অনুকরণ এ দেশে চলবে না।’ এ সময় ড. হাছান মাহমুদ আরও বলেন, ‘অনেক দল আছে, তারা শিশু-কিশোরদের নিয়ে রাজনীতি করতে চায়। কিন্তু আওয়ামী লীগ শিশু-কিশোরদের নিয়ে রাজনীতি করতে চায় না। মানবিক বাংলাদেশ গড়তে চায়।’ তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের দেশ হবে উন্নত। মানবিকতার দিক থেকে পৃথিবীকেও হার মানাবে। শিশুরা জাতির ভবিষ্যৎ। তাদের সঠিকভাবে গড়ে তুলতে হবে। পরীক্ষায় ফেল করলেও দমে যাওয়া যাবে না। প্রতিবন্ধকতা মোকাবিলা করে এগিয়ে যেতে হবে। স্বপ্ন দেখতে হবে নিজের, পরিবারের, সমাজের এবং রাষ্ট্রের জন্য।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম