ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিভিন্ন সময়ে সেনাবাহিনীর সুনাম বিনষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী দরিদ্রের ঋণে সুদ ২৭ শতাংশ ভারতে মন্দিরের প্রবেশপথে ট্রাকের ধাক্কা, নিহত ১২ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯০ অপ্রতিম হত্যা: দুই-তিন দিনের মধ্যেই চার্জশিট কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিখোঁজ রয়েছেন স্ত্রী ও দুই মেয়েসহ তুহিন মুন্সীগঞ্জে নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার লালমনিরহাট সীমান্তে ১৪ জনকে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস জনগণের সহযোগিতায় পুলিশ ঘুরে দাঁড়িয়েছে: আইজিপি

বিএনপি ক্ষমতায় গেলে ব্যাংক-বীমা খাতে বড় সংস্কার হবে: আমির খসরু

#

নিজস্ব প্রতিবেদক

২৬ নভেম্বর, ২০২৫,  9:07 PM

news image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি সরকার গঠন করলে ব্যাংক ও বীমা খাতগুলোতে বড় ধরনের সংস্কার আনা হবে। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে পপুলার লাইফ ইনস্যুরেন্সের ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মানুষ অর্থনৈতিক নিরাপত্তার জন্য বীমা করে। কিন্তু লুটপাটের কারণে গ্রাহকরা তাদের টাকা ফেরত পান না। তিনি বলেন, দেশে দীর্ঘদিন ধরে কিছু কোম্পানি সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে রেখেছে। তাই এই প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনা হবে। আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, বিগত সরকারের আমলে দলীয় বিবেচনায় অনেক ইনস্যুরেন্স কোম্পানি ও ব্যাংক তৈরি করা হয়েছে, যা অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে। এসব প্রতিষ্ঠানের কোনো জবাবদিহি না থাকার কারণে সাধারণ মানুষ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নির্বাচিত সরকার এ খাতগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহি ফিরিয়ে আনবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম