ঢাকা ৩০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার রোহিঙ্গা ক্যাম্পে আরসা কমান্ডারকে গুলি করে হত্যা সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী

বিএনপি এখন আর রাজনৈতিক দল নেই: হানিফ

#

নিজস্ব প্রতিবেদক

২৯ নভেম্বর, ২০২৩,  4:25 PM

news image

বিএনপি এখন আর রাজনৈতিক দল নেই, তাদের কর্মকাণ্ডে তারা এখন সন্ত্রাসী দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। বুধবার (২৯ নভেম্বর) কুষ্টিয়া শহরে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। হানিফ বলেন, বিএনপি এখন আর রাজনৈতিক দল নেই। তাদের কর্মকাণ্ডে তারা এখন সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। এই সন্ত্রাসী দলের নেতারা কোথায়, কোন আন্ডারগ্রাউন্ডে থেকে কি বক্তব্য দিচ্ছে তা নিয়ে আর আলোচনার কোনো প্রয়োজন নেই। ভোটের উৎসব শুরু হয়ে গেছে। যারা এই উৎসব থেকে দূরে আছেন তারা মনের কষ্টে উল্টাপাল্টা কথাবার্তা বলছেন।

তিনি বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারিতেই অনুষ্ঠিত হবে। দুয়েকটি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ না করে যানবাহনে হামলা করছে, গাড়ি ভাঙচুর করছে, আগুন দিচ্ছে। এ সমস্ত কারণে হয়তো কমিশন অস্বস্তি বোধ করতে পারে। কিন্তু তাতে নির্বাচন থেমে থাকবে না। আওয়ামী লীগের এই কেন্দ্রীয় নেতা আরও বলেন, ৩০ ডিসেম্বর মনোনয়ন জমা হওয়ার পরেই বোঝা যাবে যে, নির্বাচনে শুধু আওয়ামী লীগ আছে না অন্য দলও আছে। ইতোমধ্যেই জাতীয় পার্টিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। প্রায় ২৮ থেকে ৩০টি নিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে। ফলে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ নির্বাচন হচ্ছে—এটা বলা ঠিক নয়। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাদের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম