ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
উপসর্গ বদলে আরও ভয়ংকর ডেঙ্গু জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বন্যায় চট্টগ্রাম বিভাগে প্রাণিসম্পদ খাতে ৭৭ কোটি টাকার ক্ষতি নাটোরে নাইট্রোজেনবাহী ট্রাক উল্টে গ্যাস লিক, ধোঁয়ায় আচ্ছন্ন মহাসড়ক রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে দলের স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস সেপ্টেম্বরে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী পেঁয়াজের দামে বড় লাফ স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

বিএনপি আর সংস্কার চায় না, ক্ষমতা উপভোগ করতে চায়: আখতার হোসেন

#

নিজস্ব প্রতিবেদক

০৩ মে, ২০২৬,  2:02 PM

news image

ক্ষমতাসীন বিএনপি এখন আর সংস্কার চায় না, বরং ক্ষমতা উপভোগ করতে চায় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।  রোববার (৩ মে) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি আয়োজিত জাতীয় কনভেনশনে দেওয়া বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। আখতার হোসেন বলেন, বিএনপি সরকার আর সংস্কার করতে চায় না। তারা ক্ষমতাকে নিরঙ্কুশভাবে উপভোগ করতে চায়। নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের ওপর যে দায়িত্ব অর্পিত হয়, সেটিকে ক্ষমতার দৃষ্টিতে দেখার মানসিকতা থেকে তারা এখনও বের হয়ে আসতে পারেনি। তিনি বলেন, বিএনপি বারবার ‘নোট অব ডিসেন্ট’ নিয়ে কথা বলছে। কিন্তু, আমরা যখন ঐকমত্য কমিশনে আলোচনা করেছিলাম, তখন ‘নোট অব ডিসেন্ট’-এর অর্থ ছিল— আমরা মূল সিদ্ধান্ত মেনে নিলাম; আর যার ভিন্ন মত আছে, তিনি সেই মতটি উল্লেখ করে রাখলেন। এখানে ‘নোট অব ডিসেন্ট’ মূল বিষয় নয়; মূল বিষয় হলো, রাজনৈতিক দলগুলো এবং ঐকমত্য কমিশন যেসব বিষয়ে একমত হয়েছে, সেগুলো কার্যকর হবে। এনসিপির এ নেতা বলেন, গণভোট হয়ে যাওয়ার পর বিএনপি কোন বিষয়ে রাজি বা রাজি নয়— সেটি আর মুখ্য বিষয় হতে পারে না। বিএনপিকে উদ্দেশ্য করে আখতার আরও বলেন, গণভোট হয়ে যাওয়ার পর আগে কী বলা হয়েছিল, তা খুঁজতে যাওয়া মানে জনগণের রায়কে প্রত্যাখ্যান করা।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম