ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

বিএনপি আন্দোলনের টার্গেট ফেল করেছে : ওবায়দুল কাদের

#

নিজস্ব প্রতিবেদক

০৫ ফেব্রুয়ারি, ২০২৩,  6:16 PM

news image

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনে বিএনপির পরাজয় ঘটেছে। রোববার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বিএনপি ডিসেম্বরের ১০ তারিখে সরকার পতনের আন্দোলনের টার্গেট নিয়েছিল। এরপর আরো কয়েকদফা নানা আন্দোলন করেছে। কিন্তু বিএনপি আন্দোলনের টার্গেট ফেল করেছে। আন্দোলনে বিএনপির পরাজয় ঘটেছে।’ ওবায়দুল কাদের বলেন, তাদের আন্দোলনে জনসম্পৃক্ততা ঘটেনি। এজন্য তারা পথ হারিয়ে নিরব পদযাত্রা করছে। আন্দোলনে হেরে গেলে নির্বাচনে বিজয়ের সম্ভাবনা থাকে না। এ কারণে নির্বাচনে হেরে যাওয়ার আশঙ্কায় এমন পরিবেশ, পরিস্থিতি সৃষ্টি করতে চায়, যাতে অনির্বাচিত সরকার ক্ষমতায় আসে।’ তিনি বলেন, ‘এখন আওয়ামী লীগ মাঠে আছে। নির্বাচন পর্যন্ত মাঠে থাকবে। এখান থেকে সরে দাঁড়াবে না আওয়ামী লীগ।’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সরকারের উন্নয়নের জোয়ারে বিএনপির আন্দোলন তলিয়ে যাচ্ছে। যেকোনোভাবে আওয়ামী লীগকে ঠেকাতে হবে, অন্য যেকোনো সরকার আসুক, তাতে বিএনপির কোনো আপত্তি নাই, এটি এখন তাদের লক্ষ্য।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম