ঢাকা ১৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

বিএনপি অবৈধ দল, তাদের জন্মই অবৈধভাবে : শিক্ষামন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৬ ফেব্রুয়ারি, ২০২৩,  9:06 PM

news image

বিএনপি একটি অবৈধ দল, অবৈধভাবেই তাদের জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলার একটি মহিলা ডিগ্রি কলেজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনের আগে সবসময় পরিস্থিতি ঘোলাটে করতে চায়। তারা চেষ্টা করে কীভাবে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসা যায়। তিনি বলেন, বিএনপি সন্ত্রাস ও জঙ্গিবাদ করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে দেশকে পিছিয়ে দিতে চায়। দীপু মনি বলেন, বিদ্রোহী প্রার্থী ও যাদের ক্ষমা করা হয়েছে তারা আগামী নির্বাচনে তারা মনোনয়ন পাবে কি না, তা মনোনয়ন বোর্ড ঠিক করবে। দীপু মনি বলেন, বিদ্রোহী প্রার্থী ও যাদের ক্ষমা করা হয়েছে তারা আগামী নির্বাচনে মনোনয়ন পাবে কি না, তা মনোনয়ন বোর্ড ঠিক করবে। পরিদর্শনে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ্রসহ অনেকেই উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম