ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

বিএনপির সাবেক এমপি নাদিম গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিবেদক

২২ নভেম্বর, ২০২২,  8:37 PM

news image

রাজশাহীতে খুনের মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ নভেম্বর) রাজশাহীর বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, ২০১৫ সালের ৫ জানুয়ারি পুঠিয়ার বানেশ্বরের মজির উদ্দীন খুনের মামলায় গত ১১ জানুয়ারি নাদিম মোস্তফার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরে গত মার্চ মাসে উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পান তিনি। এদিকে উচ্চ আদালত নাদিম মোস্তফাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিলেও তিনি নিম্ন আদালতে হাজির হননি। দীর্ঘদিন নির্বাচনী এলাকায় না থাকলেও আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির সমাবেশ সফল করতে এক সপ্তাহ ধরে তার নির্বাচনী এলাকা দুর্গাপুরের বিভিন্ন কর্মী সভায় যোগ দেন তিনি। এ বিষয়ে ওসি মাজহারুল ইসলাম জানান, বিএনপির সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফাকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম