ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

বিএনপির সমাবেশ : রাজপথে সতর্ক পাহারায় আওয়ামী লীগ

#

নিজস্ব প্রতিবেদক

২৫ জানুয়ারি, ২০২৩,  12:07 PM

news image

যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর আট স্থানে বুধবার (২৫ জানুয়ারি) সমাবেশ করছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো। এদিন রাজধানীর বিভিন্ন স্থানে সভা-সমাবেশসহ নানান কর্মসূচি হাতে নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলো। দলটির নেতারা জানান, কর্মসূচির নামে বিএনপির নেতাকর্মীরা যেন সহিংসতা ও বিশৃঙ্খলা করতে না পারে, সেজন্য সতর্ক পাহারায় রাজপথে থাকছেন তারা। এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ বলেন, সকাল ১০টায় বঙ্গবন্ধু এভিনিউতে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছেন তারা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ ছাড়া ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা বলেন, বিকেল ৩টায় বনানী মডেল স্কুলে শীতবস্ত্র বিতরণ করা হবে। এই কর্মসূচিতে যোগ দেবেন ওবায়দুল কাদেরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এদিন সতর্ক থাকার বিষয়টি উল্লেখ করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বলেন, অতীতের মতো বিএনপি যেন সহিংসতা করে জানমালের ক্ষতি করতে না পারে, সে ব্যাপারে আমাদের নেতাকর্মীরা প্রতিটি থানা-ওয়ার্ডে সতর্ক অবস্থানে থাকবে। একইভাবে আলোচনা সভায় অংশ নেওয়ার পাশাপাশি নেতাকর্মীরা সতর্ক থাকবেন বলে জানান ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির। এ ছাড়া বিভিন্ন কর্মসূচি নিয়ে আওয়ামী লীগের সংসদ সদস্য এবং কাউন্সিলরসহ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেক লীগ, কৃষক লীগ, মৎস্যজীবী লীগ এবং আওয়ামী লীগের অন্যান্য সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর নেতাকর্মীরা মাঠে থাকছেন। প্রসঙ্গত, বুধবার (২৫ জানুয়ারি) নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও দেশব্যাপী জেলা ও মহানগরেও সমাবেশ করবে বিএনপি। দুপুর ২টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। এতে প্রধান অতিথি থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি থাকবেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান ও সেলিমা রহমান। বিএনপি ছাড়াও রাজধানীতে সাত স্থানে সমমনা দলগুলো সমাবেশ করবে বলে জানায় জোটের সমন্বয়কারী মুহাম্মদ সাইদুর রহমান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম