ঢাকা ১৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী নগর স্বাস্থ্যসেবায় বড় উদ্যোগ, ১৩ সিটিতে বরাদ্দ ২০ কোটি টাকা নিখোঁজের সাত দিন পর মিললো শিশুর টুকরো মরদেহ শেষ হচ্ছে ইলিশের মৌসুম, ৩০ শতাংশ কম আহরণ প্রশান্ত মহাসাগরের তলদেশে বিপুল স্বর্ণ-রুপা মজুতের সন্ধান জবাবদিহি নিশ্চিত করতে সরকারি অফিসে ডিজিটাল হাজিরার নির্দেশ সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল নারী মহাকাশে মার্কিন অস্ত্র, রাশিয়ার হুঁশিয়ারি গাজায় ভবন ধসে নিহত ৫, নিখোঁজ বহু

বিএনপির সমাবেশে কেন্দ্রীয় নেতাদের সামনে দুই গ্রুপের সংঘর্ষ

#

নিজস্ব প্রতিনিধি

২৫ জানুয়ারি, ২০২৩,  10:07 PM

news image

গণতন্ত্র হত‌্যা দিব‌সে গণতন্ত্র পুনরুদ্ধা‌রে ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে ব‌রিশা‌লে বিএন‌পির সমাবেশে ম‌ঞ্চের সাম‌নে দাঁড়া‌নো‌কে কেন্দ্র ক‌রে স্বেচ্ছা‌সেবক দল ও ছাত্রদ‌লের নেতাকর্মী‌দের ম‌ধ্যে সংঘ‌র্ষের ঘটনা ঘ‌টে‌ছে। কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের সামনেই দুই গ্রুপের মধ্যে বেশ কিছুক্ষণ এ সংঘর্ষ চলার পর বিএন‌পির সি‌নিয়র নেতারা প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনে। বুধবার (২৫ জানুয়ারি) দুপু‌রে বরিশাল নগরের অশ্বিনী কুমার হল সংলগ্ন বিএন‌পির সমা‌বেশস্থ‌লে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান,

ম‌ঞ্চের সাম‌নে দাঁড়া‌নো‌কে কেন্দ্র ক‌রে স্বেচ্ছা‌সেবক দল কর্মী তপু কাজীর সঙ্গে জেলা ছাত্রদ‌লের সহ-সভাপ‌তি সবুজ আক‌নের দ্বন্দ্ব হয়। এ নি‌য়ে কথা কাটাকা‌টির এক পর্যা‌য়ে দুইজ‌নের সমর্থক প্রথমে হাতাহা‌তি‌ পরে সংঘ‌র্ষে লিপ্ত হন বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস‌্য গ‌য়েশ্বর চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতা‌দের সাম‌নে। প‌রে বিএন‌পির সি‌নিয়র নেতারা প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনে। সংঘ‌র্ষের বিষ‌য়ে ব‌রিশাল মহানগর বিএনপির সদস‌্য স‌চিব মীর জা‌হিদুল ক‌বির জা‌হিদ ব‌লেন, চেয়ারে বসাকে কেন্দ্র করে কর্মীদের মধ্যে ধাক্কাধা‌ক্কি হয়েছে। পরে তাদের শান্ত করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম