ঢাকা ০৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএসসিসি'র আওতায় ডেঙ্গু মোকাবেলায় আগাম জরিপ, ২৭ টি ওয়ার্ড চরম ঝুঁকিতে মহিষ পালনে নিশ্চিত হবে সুস্বাস্থ্য রক্ষা পাবে পরিবেশ হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে একে একে ৫ জনের মৃত্যু বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান রামিসা হত্যা মামলার রায় রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের আর্জেন্টিনায় ১৪ বছরের কিশোরী হত্যা, রাজধানীতে বিক্ষোভ চলতি বছরেই দেশে শিশুদের মিড ডে মিলের ব্যবস্থা হবে: শিক্ষামন্ত্রী

বিএনপির রাজনৈতিক সফলতা হচ্ছে বাসে-ট্রেনে আগুন দেওয়া : হানিফ

#

নিজস্ব প্রতিবেদক

০২ ডিসেম্বর, ২০২৩,  2:40 PM

news image

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, এখন বিএনপির রাজনৈতিক সফলতা হচ্ছে বাসে-ট্রেনে আগুন দেওয়া। এটা একটা সন্ত্রাসী কর্মকাণ্ড। এতে কোনো কিছু অর্জন করা যায় না। ক্রমান্নয়ে বিএনপির প্রতি মানুষের ঘৃণা বাড়ছে।শনিবার (২ ডিসেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়া শহরে নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন। মাহবুবউল আলম হানিফ বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে জঙ্গীবাদ ও দুর্নীতিগ্রস্থ দেশ বানিয়েছিলো।

আর ক্ষমতার বাইরে থাকার সময়ও জনগণ বিচ্ছিন্ন হয়ে তারা জনগণ বিরোধী কার্মকাণ্ড করে যাচ্ছে। বিএনপি এখন নির্বাচন বানচালের জন্য আন্দোলনের নামে নতুন করে বাসে-ট্রেনে আগুন দিয়ে জানমালের ক্ষতি করে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। তিনি আরও বলেন, নির্বাচন যথা সময়ে নির্বিঘ্নেই অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে কোন দল এলো না সেটা বিষয় না, সাধারণ ভোটাররা অংশ নিলেই সেটা গ্রহণযোগ্য ও অংশগ্রহণ মূলক নির্বাচন হবে। এ সময় আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম