ঢাকা ১৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

বিএনপির মনে দুঃখ, মার্কিন প্রতিনিধি দল তত্ত্বাবধায়ক সরকার দিয়ে গেল না : কাদের

#

নিজস্ব প্রতিবেদক

১৯ জুলাই, ২০২৩,  12:11 AM

news image

‘যত বিদেশি প্রতিনিধি আসুক না কেন সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন হবে না’ বলে সাফ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার (১৮ জুলাই) রাজধানীর রমনায় আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রার আগে এক সমাবেশে তিনি এ কথা বলেন। সংসদ বিলুপ্তি হবে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপির মনে দুঃখ, মার্কিন প্রতিনিধি দল তত্ত্বাবধায়ক সরকার দিয়ে গেল না। তিনি বলেন, বিএনপি মার্কা তত্ত্বাবধায়ক আমরা চাই না। বিএনপি মার্কা নির্বাচনকালীন সরকার আমরা মানি না। সংবিধানে বাইরে একচুলও নড়ব না। আওয়ামী লীগ কারও কাছে মাথানত করবে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা দায়িত্বে থেকে নির্বাচনকালীন সরকারে থাকবেন। মিথ্যাচার করে কোনো লাভ হবে না। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের আমরা বলেছি, আমরা শান্তি চাই। নির্বাচনের সময়ও শান্তি চাই। কাদের বলেন, আওয়ামী লীগ দেশে উন্নয়ন ও অর্থনীতি শক্তিশালী করেছে। ফলে আগামী নির্বাচনেও দেশের মানুষ নৌকাকে ভোট দেবে। তিনি বলেন, বিএনপি হলো একটি শয়তানের দল। আরও ৩৬টা শয়তানের দলের মিল হয়েছে। তারা নাকি রাষ্ট্র মেরামতে নেমেছে। মেরামত তো শেখ হাসিনা করেছেন। আপানার তো চুরি করেছেন, খাম্বা দিয়েছেন। আর শেখ হাসিনা দিয়েছেন শতভাগ বিদ্যুৎ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম