ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর বিরুদ্ধে মামলা

#

নিজস্ব প্রতিনিধি

১৩ ফেব্রুয়ারি, ২০২৩,  10:25 AM

news image

বিএনপির কেন্দ্রীয় ঘোষিত ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি পালনের সময় মাগুরার মহম্মদপুরের বাবুখালী ইউনিয়নের হাটবাড়িয়া বাজার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীসহ ২০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বিএনপির নেতাকর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা, বোমাবাজি, দোকানপাট ভাঙচুর, পেট্রোলপাম্প ভাঙচুর, বৈদ্যুতিক ব্যবস্থাসহ সরকারি-বেসরকারি স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এ মামলায় মাগুরা জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আমিরুল ইসলামসহ চারজনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। শনিবার গভীর রাতে মহম্মদপুর থানার এসআই জান্নাতুল ফেরদৌস বাদসা বাদী হয়ে এ মামলাটি করেন। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জানান, বিদ্যুৎ, গ্যাস, নিত্যপণ্যসহ কৃষি উপকরণের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগ, খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মাগুরা জেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে বিএনপি শান্তিপূর্ণভাবে পদযাত্রা কর্মসূচি পালন করে। বিএনপির নেতাকর্মীরা কোনো প্রকার বোমাবাজি, অগ্নিসংযোগ, পুলিশ সদস্যদের ওপর হামলা, ভাঙচুর করেনি। বরং বিএনপির নেতাকর্মীদের ওপর বিভিন্ন জায়গায় পুলিশ হামলা করেছে। পুলিশ বাদী হয়ে বিএনপির নেতাকর্মীদের নামে যে মামলাটি করেছেন তা শতভাগ মিথ্যা ও বানোয়াট। মহম্মদপুর থানার ওসি অসিত কুমার রায় মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীসহ ২০ জনের নাম উল্লেখ করে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেছে পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম