ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

বিএনপির বিশৃঙ্খল রাজনীতির কারণে শ্রমজীবী মানুষদের ক্ষতি হয় : পরিকল্পনামন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১২ নভেম্বর, ২০২২,  3:37 PM

news image

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বিএনপির বিশৃঙ্খল রাজনীতির কারণে দেশের শ্রমজীবী মানুষদের জীবনের ওপর ক্ষতিকর প্রভাব পড়ে। বিএনপি হাঁকডাক দিয়ে বিভিন্ন স্থানে সমাবেশ করেছে। কিন্তু আওয়ামী লীগের দুটি সমাবেশ দেখেই তাদের চোখ অন্ধকার হয়ে গেছে। তারা এখন বুঝতে পেরেছে আওয়ামী লীগকে মোকাবিলা করার শক্তি তাদের নেই। শনিবার দুপুরে হবিগঞ্জের লাখাই উপজেলা পরিষদের হেলিপ্যাড মাঠে কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিকল্পনামন্ত্রী বলেন, সংকট মোকাবিলায় সরকার দেশে বড় বড় উন্নয়ন প্রকল্প কমানোর নির্দেশ দিয়েছেন, সরকারি কর্মকর্তাদের এখন গাড়ি দেওয়া হচ্ছে না।

তবে কৃষকদের যেন উন্নয়নের কেন্দ্রে রাখা হয় সেই নির্দেশনা দিয়েছেন। দেশে বিদ্যুতের যে বিভ্রাট চলমান তা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জ্বালানির দাম বেড়ে যাওয়ার কারণে এবং সময়ের সঙ্গে এ সমস্যা দূর হয়ে যাবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মুশফিউল আলম আজাদ, হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. নূরে আলম সিদ্দিকী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম প্রমুখ। কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী ও স্বাগত বক্তব্য দেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরীফ উদ্দিন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা সহস্রাধিক কৃষক ও কৃষাণী উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন বুল্লা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অ্যাডভোকেট খোকন চন্দ্র গোপ। মন্ত্রী ২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, শীতকালে পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারী আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম