ঢাকা ২৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
দুর্নীতির মামলায় এসকে সুরের তিন বছরের কারাদণ্ড বরগুনার সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরুর মৃত্যু সাভারে ডিবির ৪ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহন ও স্বর্ণ চুরির অভিযোগ দেশে বাজারে স্বর্ণের দামে পতন আঞ্চলিক স্থিতিশীলতায় পাকিস্তানের ভূমিকায় প্রশংসা মার্কিন আইনপ্রণেতাদের টেকনাফে এক লাখ ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক রাতে চার দিন এক টিউবে চলবে কর্ণফুলী টানেলের যান চলাচল ছয় মাসে দেশে ৮৬ শিশু হত্যা, যৌন নির্যাতনের শিকার ৩৩৬ জন ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি

বিএনপির পায়ের নিচে মাটি নেই: কৃষিমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৭ নভেম্বর, ২০২১,  1:16 PM

news image

বিএনপি নানান অজুহাত ও অরাজনৈতিক ইস্যু নিয়ে  আন্দোলনের নামে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক। আজ শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে মিলন চত্বরে শহীদ ডা. মিলন দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ৩১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) এ অনুষ্ঠানের আয়োজন করে।  মন্ত্রী বলেন, বিএনপির পায়ের নিচে মাটি নেই। তারা আন্দোলন করে, ধর্মকে ব্যবহার করে ধর্মান্ধদেরকে সাথে নিয়ে ক্ষমতায় আসতে চায়। তাদেরকে মনে রাখতে হবে ক্ষমতায় আসতে হলে মানুষের কাছে যেতে হবে, মানুষের মন জয় করতে হবে। তিনি বলেন, দেশে জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার ক্ষমতায় রয়েছে। যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, চোরাগলি পথে অগণতান্ত্রিকভাবে ও ধর্মকে ব্যবহার করে ক্ষমতায় আসতে চায় তারা এ গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত। গণতন্ত্রকে নির্মূল ও নির্বাসনে পাঠাতেই তারা অপপ্রয়াস চালাচ্ছে। ধর্মান্ধরা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ- এ কথা উল্লেখ করে ড. আব্দুর রাজ্জাক বলেন, ইতিহাসের দিকে তাকালে দেখা যায় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এ দেশের মানুষকে বার বার আন্দোলন করতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। পাকিস্তান আমলে বার বার গণতন্ত্রের ওপর আঘাত এসেছে। দুঃখজনক হলো- স্বাধীন বাংলাদেশে ১৯৯০ সালেও স্বৈরাচার দমন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ ডা. মিলন, শহীদ নূর হোসেনসহ অনেককে প্রাণ দিতে হয়েছে। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পথ পেরিয়েই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এ গণতন্ত্র রক্ষায় আমাদের সবাইকে সোচ্চার থাকতে হবে। ধর্মান্ধ ও স্বাধীনতাবিরোধী শক্তি যেন আর কোনো দিন ক্ষমতায় আসতে না পারে- এ বিষয়ে সজাগ থাকতে হবে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বিএমএর মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক টিটু মিয়া প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম