ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

বিএনপির নয়া পল্টনের অফিস তল্লাশি নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৯ ডিসেম্বর, ২০২২,  8:40 PM

news image

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেন, বিএনপি অফিসে তাজা বোমা, ক্যাশ টাকা, লাঠি সোটা, বস্তায় বস্তায় চাল পাওয়া গেছে, সেখানে তল্লাশি হবে সেটাই স্বাভাবিক।  সোমবার (১৯ ডিসেম্বর) সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। হাছান মাহমুদ বলেন, বিএনপি অফিসে তল্লাশি নিয়ে অতিরঞ্জিত বক্তব্য রাখছে বিএনপি নেতারা। এটি নিয়ে তাদের অভিযোগ সঠিক নয়। তিনি আরও বলেন, রাষ্ট্র সংস্কারের কথা বলছে বিএনপি। এমন সংস্কারের মাধ্যমে তারা আবার জিয়াউর রহমানের মার্শাল ল চায় কিনা সেটাই প্রশ্ন। তিনি বলেন, মার্কিন প্রশাসনসহ বিশ্ব নেতারা যখন বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছে, এই পরিস্থিতিতে বিএনপি যখন রাষ্ট্র সংস্কারের কথা বলে তখন মানুষ ভাবে, আবারও বিএনপি দেশে মার্শাল ল ফিরিয়ে আনার পক্ষে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম