ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

বিএনপির তিন অঙ্গ সংগঠনের তারুণ্যের সমাবেশ আজ

#

নিজস্ব প্রতিবেদক

২৮ মে, ২০২৫,  5:56 PM

news image

বিএনপির তিন অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তারুণ্যের সমাবেশ আজ। বুধবার (২৮ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ শিরোনামে এই সমাবেশের প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। আজকের সমাবেশে ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে ১৫ লাখ তরুণ-তরুণীর জমায়েত হবে বলে আশা করা হচ্ছে। সকাল থেকে নয়াপল্টনে জড়ো হতে শুরু করেছেন দলটির নেতাকর্মীসহ সমর্থকরা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে আরও উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। তাদের মধ্যে রয়েছেন খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহউদ্দিন আহমদ। দলের পক্ষ থেকে জানানো হয়েছে- এই সমাবেশের মূল উদ্দেশ্য হলো দেশের তরুণ সমাজের উদ্বেগ-উৎকণ্ঠা, প্রত্যাশা ও রাজনৈতিক অংশগ্রহণকে কেন্দ্র করে একটি ইতিবাচক বার্তা দেওয়া।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম