ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

বিএনপির গণঅবস্থান কর্মসূচি আজ, রাজপথে থাকবে আ.লীগও

#

নিজস্ব প্রতিবেদক

১১ জানুয়ারি, ২০২৩,  10:39 AM

news image

বিএনপির গণঅবস্থান কর্মসূচি আজ। পালন হবে রাজধানীরসহ দেশের বিভাগীয় শহরগুলোতে। ঢাকায় নয়াপল্টনেই গণঅবস্থানের অনুমতি পেয়েছে বিএনপি। মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় ডিএমপি কমিশনারের সাথে বৈঠক শেষে দলটির নেতারা এ কথা জানান। বলেন, বুধবার (১১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত নয়াপল্টনে অবস্থান করবেন কেন্দ্রীয় নেতারা। সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ২৭ দফা দাবিতে যুগপৎ আন্দোলন করছে বিএনপি। এরই অংশ হিসেবে, দেশ জুড়ে গণমিছিলের পর, ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে গণঅবস্থান কর্মসূচি দিয়েছে দলটি। এদিকে বিএনপি গণঅবস্থানের নামে দেশের অভ্যন্তরে যেন সহিংস পরিবেশ সৃষ্টি করতে না পারে সেজন্য বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে থাকবে আওয়ামী লীগ ও দলটির সহযোগী এবং ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীরা।  বিএনপির শান্তিপূর্ণ গণঅবস্থান কর্মসূচিতে বাধা না দিলেও দলটির সহিংসতা রোধে নগরজুড়ে কঠোর অবস্থানে থাকবে ক্ষমতাসীনরা। কোনো ধরনের বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হলেই তা প্রতিরোধ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারবিরোধী ও ক্ষমতাসীন দলের পাল্টাপাল্টি এমন কর্মসূচিতে কিছুটা হলেও উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। যদিও উভয় পক্ষ থেকেই 'শান্তিপূর্ণ কর্মসূচি' পালনের ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে, সড়কে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর শর্তে বিএনপিকে অনুমতি দিয়েছে পুলিশ। এমনকি বিরোধী দলের গণঅবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল রাজধানীর প্রবেশমুখগুলোতেও তল্লাশি চালিয়েছে পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম