ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

বিএনপির কালো পতাকা মিছিল গণবিরোধী কর্মসূচি: কাদের

#

নিজস্ব প্রতিবেদক

৩০ জানুয়ারি, ২০২৪,  1:12 PM

news image

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা একটি চ্যালেঞ্জ জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাজার নিয়ন্ত্রণে কঠিন দায়িত্ব পালন করবে নতুন সংসদ। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্র ব্যর্থ করে জগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা আজ সংসদে বসবেন। বাজার নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা কঠিন চ্যালেঞ্জ। তবে এ চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন সংসদ কঠিন দায়িত্ব পালন করবে। গণতান্ত্রিক অভিযাত্রার বিরুদ্ধে কালো পতাকা কর্মসূচি গভীর ষড়যন্ত্র মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির কালো পতাকা মিছিল গণবিরোধী কর্মসূচি।

দেশের স্বার্থে, উন্নয়নের স্বার্থে ও গণতন্ত্রের স্বার্থে ষড়যন্ত্র প্রতিহত করবে আওয়ামী লীগ। তিনি বলেন, বিএনপির আন্দোলনের ব্যর্থতার দায় আওয়ামী লীগ নেবে না। বিএনপি তাদের কর্মসূচি প্রত্যাহার না করলে জনগণের জানমাল রক্ষায় পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে থাকবে আওয়ামী লীগ। বিএনপির নেতাকর্মীদের মুক্তির বিষয়ে জাতিসংঘের বিবৃতিকে পুনরায় খতিয়ে দেখতে আওয়ামী লীগ অনুরোধ জানিয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। দুর্নীতি নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) রিপোর্ট প্রকাশের পেছনে স্বার্থ ও এজেন্ডা রয়েছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, কারও স্বার্থ সংরক্ষণের পেছনে সংস্থাটি কাজ করে। তারা বিএনপির দালাল। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম