ঢাকা ৩০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসি ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

বিএনপির কর্মসূচি নিয়ে আমরা কখনই চাপ অনুভব করিনি : তথ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২২ অক্টোবর, ২০২৩,  4:37 PM

news image

বিএনপির মহাসমাবেশের দিন (২৮ অক্টোবর) রাজপথ আওয়ামী লীগের দখলে থাকবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।রোববার (২২ অক্টোবর) সচিবালয়ে ‘বঙ্গবন্ধু সমগ্র’ গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। হাছান মাহমুদ বলেন, বিএনপির কর্মসূচি নিয়ে আমরা কখনই চাপ অনুভব করিনি। আমরা রাজপথের দল রাজপথে আছি, রাজপথে থাকব। ২৮ অক্টোবরও রাজপথ আওয়ামী লীগের দখলে থাকবে, ইনশাআল্লাহ। মির্জা ফখরুলের সমালোচনা করে তিনি বলেন, ‘ফখরুল আসলে কি বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন? কারণ, কয়েক মাস আগে তিনি ‘পাকিস্তানই ভালো ছিল’ বলেছিলেন। তার বাবা পাকিস্তান সমর্থক একজন মানুষ ছিলেন, এটি দিবালোকের মতো সত্য।’ তথ্যমন্ত্রী বলেন, সব সূচকে আমরা পাকিস্তানকে পেছনে ফেলেছি। বাংলাদেশকে নিয়ে যখন সবাই প্রশংসা করে, উনি (ফখরুল) তখন হতাশ। কারণ, উনি পাকিস্তানের স্বপ্ন দেখেন। হাছান মাহমুদ বলেন, যারা বাংলাদেশ নিয়ে স্বপ্ন না দেখে পাকিস্তানের পক্ষে অবলম্বন করেছিল, সেসব লোকের সন্নিবেশ ঘটিয়ে বিএনপি গঠিত হয়েছিল। দেশের চেতনার বেদীমূলে আঘাত করেছিল জিয়াউর রহমান এবং বিএনপি। তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনের সঙ্গে যে জিয়াউর রহমান যুক্ত ছিলেন সেটি খুনিরাই বলে গিয়েছিল। খুনি এবং সাক্ষীরা সবাই জিয়াউর রহমানের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন।বঙ্গবন্ধুর বায়োপিক নিয়ে বিএনপির অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি যদি বলে থাকে বঙ্গবন্ধুর বায়োপিকে জিয়াউর রহমানকে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। সেটা সঠিক, কারণ উনি যে পরিমাণ বঙ্গবন্ধুর খুনের সঙ্গে যুক্ত ছিলেন, ছবিতে সেটা পুরো আসেনি। আমি যদি পরিচালক হতাম তবে আরও একটু বেশি করে দেখাতাম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম