ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

বিএনপির কর্মসূচি দেখলে মনে হয় খালি কলসি বেশি বাজে: তথ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১২ জানুয়ারি, ২০২৩,  9:49 PM

news image

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপির কর্মসূচি দেখলে মনে হয় খালি কলসি বেশি বাজে। আমরা ঢাকা শহরে তাদের গণঅবস্থান কর্মসূচিতে যেমন সতর্ক পাহারায় ছিলাম, তেমনি ১৬ জানুয়ারিতেও রাস্তায় থাকব।’ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। বিএনপির সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ জনগণের মধ্য থেকে উঠে আসা একটি দল। কিন্তু বিএনপি বিদেশিদের পদলেহন করে। তথ্যমন্ত্রী অনেকটা পরিহাস করে বলেন, জেল থেকে বেরিয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাসরা গণতন্ত্রের পথে হাঁটার আভাস দিচ্ছেন। তাদের দীর্ঘায়ু কামনা করছি। আশা করছি, তারা করোনার চতুর্থ ডোজ দেবেন। কারণ তাদের আরও আন্দোলন করতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জামিনে মুক্তি পেয়েছেন। এতে প্রমাণিত হয় আইন-আদালত স্বাধীনভাবে কাজ করছে। আওয়ামী লীগ চায়, নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের বিষয়টি নির্ধারিত হবে। বিএনপি নির্বাচনে আসুক সেটাই চায় আওয়ামী লীগ। জেল থেকে বের হওয়ার পর বিএনপি নেতারাও কথাবার্তায় নমনীয় ভাব প্রকাশ করছেন। তারা নির্বাচনের কথা বলছেন। এটাই হচ্ছে গণতন্ত্রের রীতিনীতি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম