ঢাকা ২১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪ বিএনপি কখনোই একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না: মির্জা ফখরুল টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের কিংবদন্তি ক্রীড়াবিদ আব্দুস সাদেক আর নেই প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে যেসব বিষয় গুরুত্ব পাবে টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু পেনশনে বড় সুখবর, বাড়বে আর্থিক সুবিধা মোহাম্মদপুরের অপরাধীদের কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

বিএনপির কর্মসূচিতে অংশ নেওয়ায় যুবদল নেতাকে লাঠিপেটার অভিযোগ

#

নিজস্ব প্রতিনিধি

০৪ সেপ্টেম্বর, ২০২২,  10:28 AM

news image

মেহেরপুরের গাংনীর বেতবাড়ীয়া বাজারে যুবদল নেতা সুজন আলীকে (৩৫) পিটিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত সুজন আলী বেতবাড়িয়া গ্রামের ঘাটপাড়ার আব্দুর সালামের ছেলে। তিনি কাজিপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক। ১ সেপ্টেম্বর গাংনীতে বিএনপির বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করায় রাজনৈতিক প্রতিপক্ষের প্রতিহিংসার শিকার বলে জানান আহত সুজন। আহত সুজন আলী জানান,

গত বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) গাংনীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রোগ্রামে নেতাকর্মীদের নিয়ে অংশগ্রহণ করি। শনিবার সন্ধ্যায় বেতবাড়ীয়া বাজারে গেলে বেতবাড়ীয়া গ্রামের নজির বাঙ্গালের ছেলে কামরুল (৪০) ও রহিম মোল্লার ছেলে মিলন (৩৫) তাকে বিএনপির কর্মসূচিতে অংশ নেওয়ার বিষয়ে কৈফিয়ত তলব করে। এক পর্যায়ে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে কামরুল ও মিলন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে গাংনী হাসপাতালে প্রেরণ করে। সুজনের শরীরের বিভিন্নস্থানে আঘাতে ফুলে গেছে। লাঠির গুরুতর আঘাত রয়েছে বলে জানান চিকিৎসক। এদিকে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গাংনী উপজেলা যুবদল আহবায়ক চপল বিশ্বাসসহ যুবদল নের্তৃবৃন্দ। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, এ বিষয়ে কেউ পুলিশে অবহিত করেনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম