ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

বিএনপির উদ্দেশ্য হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করা: তথ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

৩০ নভেম্বর, ২০২২,  9:36 PM

news image

বিএনপি সমাবেশের শর্ত না মানলে, সরকারও সিদ্ধান্ত নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার (৩০ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ হুঁশিয়ার করেন। ড. হাছান বলেন, অবশ্যই বিএনপির উদ্দেশ্য হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করা। সবসময় বড় সমাবেশ খোলা মাঠে হয়, সারা বাংলাদেশে তারা খোলা মাঠে সমাবেশ করেছে, আর নয়াপল্টনে যেখানে ৫০ হাজারের মতো মানুষ ধরবে, সেখানে ৮-১০ লাখ মানুষের সমাবেশ কখনই সম্ভব না। তাদের সমাবেশের কারণে ছাত্রলীগের সম্মেলন ৬ তারিখ করা হয়েছে।

তিনি বলেন, ঢাকা শহরে বিশৃঙ্খলা সৃষ্টি হতে দিতে পারে না সরকার। সরকার অবশ্যই জনগণের জানমাল বিধানের স্বার্থে, শান্তি বজায় রাখার স্বার্থে, সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হয়। এক্ষেত্রেও বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের সিদ্ধান্ত না মানলে; সরকারও তার অবস্থান ব্যক্ত করবে। সেই সঙ্গে আওয়ামী লীগ প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে সতর্ক পাহারায় থাকবে। প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ বিশৃঙ্খলাকারীদের প্রতিহত করবে। তথ্যমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম, বানর-উল্লুক-হনুমান হচ্ছে ১০ প্রকার। একটি বিশেষ প্রজাতির বানরের নাকি হিতাহিত জ্ঞান হারিয়ে গেলে খুব চুলকায়। সেটার সঙ্গে একজন বিএনপির নেতাদের ছবি ট্যাগ করে দিয়েছেন। বানরেরও চুলকায় বিএনপি নেতাদেরও চুলকায়। এটা আমি বলতে চাইনি, সামাজিক যোগাযোগ মাধ্যমে যা দেখেছি, সেটা বললাম আরকি। ড. হাছান বলেন, আমরা তাদের দেশে গণ্ডগোল বাঁধানোর কোনও অনুমতি দিতে পারি না। তারা অবশ্যই শান্তিপূর্ণ সমাবেশ করবে এবং ওদের সহযোগিতা করার উদ্দেশ্যেই সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি বলেন, তারা ১০ লাখ মানুষের সমাবেশ ঘটাতে চাচ্ছে। যা নয়াপল্টনে সম্ভব নয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম