ঢাকা ২৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

বিএনপির অনেক নেতাকে আমি চিনি তারা নির্বাচনে যেতে উদগ্রীব হয়ে আছেন

#

নিজস্ব প্রতিবেদক

০৬ নভেম্বর, ২০২২,  4:31 PM

news image

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে না বললেও অনেক নেতা আছেন যারা নির্বাচনে যাওয়ার জন্য উদগ্রীব হয়েই বসে আছেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডা. হাছান মাহমুদ। একই সঙ্গে বিএনপির নেতাদের হুকুমে দেশে নৈরাজ্য সৃষ্টি করে অগ্নিসন্ত্রাস করে নির্বিচারে মানুষ হত্যা করেছে। এ হুকুমদাতা ও অর্থদাতাদেরও বিচারের আওতায় আনতে হবে এটি এখন সময়ের দাবি বলে জানান তিনি। রোববার (৬ নভেম্বর) সচিবালয়ে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের সঙ্গে কপ২৭ সম্মেলনে যাওয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে তিনি এ কথা বলেন। মির্জা আলমগীর বলেছেন যে শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন নয় এমন বক্তব্যের বিষয়ে মতামত জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন,

গাধা জল ঘোলা করে খায়। গতবারও খেয়েছিল, ২০১৮ সালে। নির্বাচনের বহু আগে থেকে নির্বাচনে যাবো না, সরকারে অধীনে নির্বাচনে যাবো না বলে এসেছিল পরে গাধা জল ঘোলা করে খেয়েছে। নির্বাচনে গিয়েছে।তিনি বলেন, এবারও ওনারা বলছেন যাবেন না। বিএনপির অনেক নেতাকে আমি চিনি তারা নির্বাচনে যেতে উদগ্রীব হয়ে আছেন। মির্জা আলমগীর যাই বলুক, নির্বাচনে যাওয়ার জন্য বিএনপি নেতারা উদগ্রীব হয়েই বসে আছেন। খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রাজপথেই এর জবাব দেওয়া হবে। তাহলে ফখরুলরা কি খালেদা জিয়াকে জেলে পাঠাতে উদগ্রীব কিনা এমন প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর বদান্যতায় জেলের বাইরে আছেন। এ ধরনের ঘটনা আমাদের দেশের ইতিহাসে বিরল। কিন্তু কেউ যদি এ বদান্যতার মূল্য না বোঝে, প্রধানমন্ত্রীকে নিয়ে অশোভন অশালীন বক্তব্য রাখেন এবং এ বদান্যতা দুর্বলতা মনে করেন তাহলে সেক্ষেত্রে বদান্যতা দেখানোর প্রয়োজন আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। তিনি বলেন, বিএনপি যদি দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে এবং তারা বিশৃঙ্খলা তৈরি করছে। আপনারা জানেন গতকাল বরিশালেও তারা বিশৃঙ্খলা তৈরি করেছে। যুবলীগের ওপর হামলা করেছে, দেশের অন্যান্য জায়গাতেও তারা এ চেষ্টা করছে। সে প্রেক্ষাপটে তো সরকার বসে থাকতে পারে না। সরকারের দায়িত্ব তো জন জীবনে শান্তি স্থিতিশীলতা স্থাপন করা। কারও জেলের বাইরে থাকার সুবাদে তার পরামর্শ নিয়ে যখন দেশ অস্থিতিশীল করার চেষ্টা হয় তখন তো কারও প্রতি বদান্যতা দেখানোর প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তথ্যমন্ত্রী বলেন, অগ্নিসন্ত্রাস, পেট্রোল বোমা মারার হুকুমদাতা হলো বিএনপির নেতারা। দেশে নৈরাজ্য সৃষ্টি করে গাড়িতে আগুন দিয়ে যে হত্যাকাণ্ড করেছে তাদেরতো বিচার হওয়া দরকার। এখানে যারা মাঠে গিয়ে বোমা মেরেছে শুধু তারা নয়, এদের যারা অর্থায়ন করেছে এবং হুকুম দিয়েছে। এ হুকুমদাতা ও অর্থদাতাদেরও বিচারের আওতায় আনতে হবে এটি এখন সময়ের দাবি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম