ঢাকা ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
এমপিওভুক্তি নিয়ে সুখবর দিলো মন্ত্রণালয় শহীদ ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার ঢাকায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে ১১ সংগঠনের স্মারকলিপি নির্বাচন স্থগিতের অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান ইসির নির্বাচনে ভোট কারচুপির শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা ৩৬ দিনে ১৫ নেতাকর্মী নিহত, টিআইবির প্রতিবেদন নিয়ে সরকারের ব্যাখ্যা থাইল্যান্ডে সংবিধান পরিবর্তনের প্রশ্নে চলছে গণভোট জোট জিতলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের চার উপায়ে জানতে পারবেন আপনার ভোটকেন্দ্র কোথায়

বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ সমাবেশ ১৪ জানুয়ারি

#

নিজস্ব প্রতিবেদক

১১ জানুয়ারি, ২০২৪,  3:07 PM

news image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবিতে ১৪ জানুয়ারি সারা দেশে কালোপতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছেন বিএনপিপন্থি আইনজীবী ও সমমনা দলের আইনজীবীরা। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে এ ঘোষণা দেন তারা। এদিকে দীর্ঘ ২ মাস ১৩ দিন পর খুলেছে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়। তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন নেতাকর্মীরা। সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর নেতৃত্বে কার্যালয়ের সামনে জড়ো হন নেতাকর্মীরা। পরে মূল ফটকের তালা ভেঙে নেতাকর্মীদের নিয়ে ভেতরে প্রবেশ করেন তিনি। এ সময় রিজভী বলেন, পুলিশ তালা লাগিয়ে চাবি নিয়ে যায়। চাবি চাওয়ার পরও দেয়নি। তাই তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেছি। গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন জানিয়ে বিএনপির এ নেতা বলেন, আমরা গণতন্ত্রের পক্ষে ছিলাম, জনগণের পক্ষে ছিলাম। জনগণের দাবির প্রতিধ্বনি করেছি আমরা। প্রসঙ্গত প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ সদস্যকে হত্যাসহ সন্ত্রাসী কর্মকাণ্ড করার অভিযোগে ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ পণ্ড করে দেয় পুলিশ। একই সঙ্গে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এর পর থেকেই তালা ঝুলছে। ২৮ অক্টোবরের পর থেকে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সবশেষ ৫ জানুয়ারি মধ্যরাতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ নেবে। এর পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। শপথের পর দায়িত্ব বণ্টন করবেন প্রধানমন্ত্রী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম