ঢাকা ২০ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু ‘ফুয়েল পাস’ অ্যাপে তেল মিলবে আরও ১৯ জেলায় জাপানে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি সৌদি আরবে বসবাস করা ২২০০০ রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল চালু করা হবে : বাণিজ্যমন্ত্রী হামের টিকা নিয়ে অবহেলা করেছিল বিগত সরকার: প্রতিমন্ত্রী টুকু আলোচনা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিল ইরান এসএসসি পরীক্ষা ঘিরে নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী সাপাহারে মাদ্রাসা ছাত্রকে বেধড়ক পিটালেন শিক্ষক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারলে মব ভায়োলেন্স দূর হবে: প্রধানমন্ত্রী

বিএনপিকে সোহরাওয়ার্দীতেই সমাবেশ করতে হবে: ডিএমপি

#

নিজস্ব প্রতিবেদক

০৪ ডিসেম্বর, ২০২২,  3:12 PM

news image

বিএনপিকে সোহরাওয়ার্দীতেই সমাবেশ করতে হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার (৪ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়।  এদিকে বিএন‌পি আগামী ১০ ডিসেম্বর নয়পল্টনে দলীয় কার্যালয়ের সামনে গণসামববেশ করতে চায়। এজন‌্য ‌ডিএম‌পির কাছে অনুম‌তি চেয়ে আবেদন করে দল‌টি। পু‌লিশ নিরাপত্তাসহ নানার বিষয় পর্যবেক্ষ‌ণ করে সোহরাওয়ার্দী উদ‌্যানে ২৬ শ‌র্তে সমা‌বে‌শের অনুম‌তি দি‌য়ে‌ছে। ত‌বে বিএন‌পি এখন পর্যন্ত নয়াপল্ট‌নেই সমা‌বেশ কর‌তে চায়। এ বিষ‌য়ে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা যেখানে অনুমতি দিয়েছি সেখানেই তারা করবে আশা করি। এখনো সময় আছে, বিএনপি দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের সিদ্ধান্ত থেকে সরে আসবে আশা করি। তি‌নি ব‌লেন, আগামী ১০ ডিসেম্বরকে ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। বিশেষ অভিযানের নামে দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বিএনপির এমন অভিযোগের বিষয়ে পুলিশ প্রধান বলেন, আইনের মধ্যে থেকে কাজ করে যাচ্ছেন তারা। নিয়মের বাইরে কাউকে গ্রেপ্তার করছে না পুলিশ। গত বৃহস্পতিবার গায়েবি ও মিথ্যা মামলা এবং বিশেষ অভিযানের নামে নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বিএনপি নেতাদের এমন অভিযোগের বিষয়ে আইজিপি বলেন, পলাতক জঙ্গিদের ধরতে আভিযানিক কার্যক্রম বাড়ানো হয়েছে। আর বিএনপি যে অভিযোগ দিয়েছে এগুলো খতিয়ে দেখছি। গণসমাবেশ নিয়ে বিএনপিকে চাপে রাখার পাশাপা‌শি অনুমতি না দেয়ার বিষয়ে অনড় সরকার। বিনা অনুমতিতে সমাবেশ করতে গেলে আইনশৃঙ্খলা বাহিনী চড়াও হবে বিএনপির ওপর। পথে পথে বাধা সৃষ্টি করবে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন। আওয়ামী লীগের দায়িত্বশীল নেতাদের সঙ্গে কথা বলে এমনটি জানা গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম