ঢাকা ০৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

বিইআরসির সদস্য হিসেবে নিয়োগ পেলেন যারা

#

নিজস্ব প্রতিবেদক

২৭ নভেম্বর, ২০২৪,  4:59 PM

news image

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দা সুলতানা রাজিয়া, মো. মিজানুর রহমান, মো. আব্দুর রাজ্জাক ও মো. গিয়াস উদ্দিন জোয়াদ্দার। আজ মঙ্গলবার তাদের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।  প্রজ্ঞাপনে তাদের কার্যকাল ৩ বছর বলে উল্লেখ করা হয়েছে। এর আগে বিইআরসির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হন নুরুল আমিন কমিশন। এরপর ২৫ আগস্ট চেয়ারম্যান হিসেবে জালাল আহমেদ নিয়োগ পেলেও সদস্যপদ শূন্য ছিল। ২০০৩ সালে এনার্জি রেগুলেটরি কমিশন আইন পাশের মাধ্যমে নিরপেক্ষ ও আধাবিচারিক প্রতিষ্ঠান হিসেবে গঠিত হয়। গ্যাস ও বিদ্যুতের কম্পানিগুলোর জবাবদিহিতা এবং ভোক্তার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে গঠিত বিইআরসি মূলত ২০০৯ সালে যাত্রা শুরু করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম