ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮ বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস শেষ মুহূর্তে মাছ নিয়ে সাগর থেকে ফেরার পথে জলদস্যুদের হামলা, লুটপাট অস্ত্রের পাশাপাশি প্রযুক্তিও আছে, ইউক্রেনের ফ্রন্টে নেই পর্যাপ্ত সেনা ৪০০ কোটি বছরের রহস্যভেদ করলেন দুই বিজ্ঞানী রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ

বিআরটি প্রকল্প: চালু হলো টঙ্গী ফ্লাইওভারের দুই লেন

#

নিজস্ব প্রতিবেদক

০৬ নভেম্বর, ২০২২,  8:19 PM

news image

গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী থেকে রাজধানীর উত্তরার হাউসবিল্ডিং পর্যন্ত বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ফ্লাইওভারের দুটি লেন খুলে দেওয়া হয়েছে। রোববার (৬ নভেম্বর) সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিআরটি প্রকল্পের হাউজ বিল্ডিং- টঙ্গী ফায়ার সার্ভিস অংশে ঢাকামুখী ২টি লেন উন্মুক্ত করেন। ওবায়দুল কাদের বলেন, এই সড়কের দুটি লেন খুলে দেওয়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকামুখী যানবাহনের চাপ অনেক কমে আসবে। এতে ফ্লাইওভারের বাকি কাজও বেগবান হবে। আগামী জুনের মধ্যে বিআরটির প্রকল্প সম্পূর্ণ খুলে দেওয়া সম্ভব হবে। এসময় উপস্থিত ছিলেন যুব ও ক্রিড়ামন্ত্রী জাহিদ আহসান রাসেল, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম, গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) মেয়র আসাদুর রহমান কিরন, মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক গাসিক মেয়র অ্যাডভোকেট আজমত উল্লাহ খান। উল্লেখ্য, আগামী বছরের ২০২৩ সালের মে থেকে জুনের মাঝামাঝি সময় বাস র‌্যাপিট ট্রানজিট বা বিআরটি প্রকল্পে ২০ দশমিক ৫০ কিলোমিটার সড়কটি চলাচলের উপযোগী হবে। এখন পর্যন্ত এই প্রকল্প্রের ৭৮ দশমিক ৪৫ শতাংশ শেষ হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম