ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

বায়ার্ন মহারণে খেলছেন না নেইমার

#

স্পোর্টস ডেস্ক

০৫ মার্চ, ২০২৩,  4:48 PM

news image

অবশেষে শঙ্কাই সত্যি হলো। বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের বাঁচা-মরার লড়াইয়ে নেইমারকে পাচ্ছে না পিএসজি। দলটির কোচ ক্রিস্তফ গালতিয়ে নিশ্চিত করেছেন, চোটের কারণে খেলতে পারবেন না ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। আগামী বুধবার বায়ার্নের মাঠে শেষ ষোলোর ফিরতি লেগের ম্যাচ খেলবে পিএসজি। প্রথম লেগে নিজেদের মাঠে ১-০ গোলে হেরেছিল তারা। গত ফেব্রুয়ারিতে লিলের বিপক্ষে ৪-৩ গোলে জেতা রোমাঞ্চকর ম্যাচে অ্যাঙ্কেলে চোট পান নেইমার। ওই চোটের কারণে গত সপ্তাহে মার্সেইয়ের বিপক্ষে দলের ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচেও খেলতে পারেননি ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড। ছিটকে পড়ার আগে বেশ ছন্দে ছিলেন নেইমার। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৯ ম্যাচে ১৮ গোল করার পাশাপাশি ১৭টিতে অবদান রেখেছেন এই ব্রাজিলিয়ান। বায়ার্নের বিপক্ষে তাকে পাওয়ার আশায় ছিল দল। কিন্তু শনিবার নঁতের বিপক্ষে ম্যাচের আগে গালতিয়ে জানান, আপাতত ফিরছেন না নেইমার। গালতিয়ে বলেন, সে দলের বাইরে থাকবে। আমি মনে করি, বায়ার্নের বিপক্ষের ম্যাচটি সে খেলতে পারবে না। নেইমারের অনুপস্থিতি আমাদের জন্য বড় ধাক্কা। আমাদের আক্রমণভাগ বেশ মজবুত এবং গভীর। নেইমারের অনুপস্থিতির কারণে দুই জন মিডফিল্ডারের বদলে আমরা তিন জন মিডফিল্ডার এবং দুজন ফরোয়ার্ড নিয়ে যাব। বলতে চাচ্ছি, নেইমারের অনুপস্থিতি আমাদের জন্য মোটেও হালকা বিষয় নয়, বড় ক্ষতির।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম