ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

বায়রার নির্বাচন হাইকোর্টে স্থগিত

#

নিজস্ব প্রতিবেদক

০৬ নভেম্বর, ২০২৪,  11:38 AM

news image

জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) কার্যনির্বাহী কমিটির নির্বাচনের তফসিল স্থগিত করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। সংস্থাটির সদস্য খন্দকার আবু আশফাকের দায়ের করা এক রিট পিটিশনের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার (৫ নভেম্বর) বিচারপতি ফাহমিদা কাদের চৌধুরী এবং বিচারপতি মোবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, গাজী কামরুল ইসলাম সজল ও মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজ বিন ইউসুফ। আইনজীবী সিদ্দিক উল্লাহ মিয়া বলেন, গত ২৪ অক্টোবর বায়রার কার্যনির্বাহী কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করে। আগামী ১০ ডিসেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। এই তফসিল ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। আইনজীবী সিদ্দিক উল্লাহ মিয়া জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন বিধিমালা, ১৯৯৪ এর ১৪ বিধি অনুসারে বিদ্যমান কার্যনির্বাহী কমিটি পরবর্তী কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ক্ষেত্রে নির্বাচনের অন্তত ৯০ দিন আগে নির্বাচনী বোর্ড ও ৩ সদস্যের একটি নির্বাচনী আপিল বোর্ড গঠন করার কথা। তা না করেই গত ২৪ অক্টোবর তফসিল ঘোষণা করে বায়রা। এই তফসিল চ্যালেঞ্জ করে হাইকোর্ট রিট করেন বায়রার সদস্য ও খন্দকার রিক্রুটিং এজেন্সির মালিক খন্দকার আবু আশফাক। শুনানির পর বায়রার নির্বাচন স্থগিত করেন উচ্চ আদালত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম