ঢাকা ১২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
-প্রকাশিত সংবাদের প্রতিবাদ অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা কৃষক কার্ডে ১ হাজার ৬২ কোটি টাকা বরাদ্দ মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর ৬ শিশুর মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা

বায়তুল মোকাররমে শিকড় পরিবহনের বাসে আগুন

#

নিজস্ব প্রতিবেদক

২৯ অক্টোবর, ২০২৩,  10:18 AM

news image

বিএনপি-জামায়াতের হরতাল চলাকালে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় একটি চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২৯ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে শিকড় পরিবহন নামে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। চলতি অবস্থায় বাসটিতে আগুন জ্বলতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা। তবে কারা আগুন দিয়েছেন সে বিষয়ে কেউ কিছু বলতে পারেননি। ঘটনাস্থলের কাছেই থাকা পুলিশ সদস্যরা আগুন দেখে ছুটে এলেও কাউকে আটক করতে পারেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গাড়িটির আগুন নেভানোর কাজ শুরু করেন। তবে ততক্ষণে গাড়িটির বেশিরভাগ অংশই পুড়ে গেছে। এ বিষয়ে উৎসব পরিবহনের মালিক রফিকুল ইসলাম বলেন, বাসটি চলন্ত থাকা অবস্থায় হঠাৎ করেই আগুন লেগে যায়। গাড়িতে কোনো যাত্রী ছিল না। কাউকে নামতেও দেখিনি। এর আগে, শনিবার নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের কারণে সমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর রোববার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। পাশাপাশি রাজধানীর আরামবাগে সমাবেশ শেষে একই কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম