ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল শক্তি: ডা. জাহিদ হোসেন সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার খুলনায় ইটভাটায় যুবককে গুলি করে হত্যা সূর্যগ্রহণ দেখতে স্পেনে উপচে পড়া ভিড়, হুলস্থুল কাণ্ড লঘুচাপ সৃষ্টি: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সৌদির সামরিক অবস্থানে হুতির হামলা, বেশ কয়েকজন হতাহত রাষ্ট্রপতি নির্বাচন: ভোট গ্রহণের জন্য ডাকা হয়েছে সংসদের বৈঠক দক্ষিণ আফ্রিকায় খনির বর্জ্যের স্তূপ ধসে নিহত ১৪ শ্রমিক কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া মহড়ার আগে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

বাড়িতে এডিস মশার লার্ভা আছে জানালে পদক্ষেপ, অন্যথায় জরিমানা-মামলা: মেয়র আতিক

#

নিজস্ব প্রতিবেদক

২৩ জুলাই, ২০২২,  3:26 PM

news image

কারো বাড়িতে এডিস মশার লার্ভা থাকলে বিষয়টি সিটি করপোরেশনকে জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। অন্যথায় তথ্য পেলে জরিমানাসহ নিয়মিত মামলা করা হবে বলেও জানান তিনি। শনিবার (২৩ জুলাই) সকালে রাজধানীর লালমাটিয়া এলাকায় এডিস মশা ও ডেঙ্গু বিরোধী নাগরিক সচেতনামূলক পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশগ্রহণ করে এসব কথা বলেন মেয়র আতিকুল ইসলাম। এ সময় মেয়র বলেন, সিটি করপোরেশন ৩৫টি স্বাস্থ্য কেন্দ্র থেকে ডেঙ্গু শনাক্তের কীট বিনামূল্য বিতরণ করছে। বলেন, নাগরিকরা তথ্য দিলে সব ধরনের সহযোগিতা করা হবে। চলতি মাসে সিটি করপোরেশন ২২ হাজারের বেশি বাড়িতে ড্রোনের মাধ্যমে ডেঙ্গুর লার্ভার খোঁজে অভিযান চালিয়েছে বলেও জানান মেয়র। পরে সোহরাওয়ার্দী কলেজ গেইট এলাকায় ফুটপাতে থাকা পুলিশ বক্স উচ্ছেদ করে সাধারণ মানুষের চলাচলের জন্য ফুটপাতটি উন্মুক্ত করে দেয় ঢাকা উত্তর সিটি করপোরেশন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম