ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাস চাপায় চিকিৎসক নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১৫ ডিসেম্বর, ২০২২,  6:22 PM

news image

সিরাজগঞ্জে বাস চাপায় শরিফুল ইসলাম (৪০) নামের এক দন্ত চিকিৎসক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ওই মোটরসাইকেলের আরেক যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে সিরাজগঞ্জ-বগুড়া সড়কের সদর উপজেলার শিয়ালকোল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শরিফুল ইসলাম উল্লাপাড়া উপজেলার বেতকান্দি গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি শহরের কাঠেরপুল এলাকায় উর্মি ডেন্ট্রালে দন্ত চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক সেলিম মোল্লা বলেন, বাসটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। এতে ঘটনাস্থলেই দন্ত চিকিৎসক শরীফুল মারা যান।  খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম