ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

বাস চলাচলে নতুন সিদ্ধান্ত

#

নিজস্ব প্রতিবেদক

১৩ জানুয়ারি, ২০২২,  2:26 AM

news image

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন রোধে বিধিনিষেধের অংশ হিসেবে আগামী শনিবার থেকে গণপরিবহনে অর্ধেক যাত্রী বহন শুরু হবে। তবে যাত্রীদের বাড়তি ভাড়া গুণতে হবে না বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। বুধবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে বনানীতে বিআরটিএ ভবনে এক বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। বিআরটিএ চেয়ারম্যান বলেন, গণপরিবহনের চালক-হেলপার সবাইকে মাস্ক পরিধান করতে হবে। সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তবে বাসের ভাড়া বাড়ানো হবে না।

আমরা বাসের ভাড়া বাড়ানোকে যৌক্তিক মনে করছি না। অর্ধেক যাত্রী নিলে বাসের ভাড়া বাড়ানো হবে না- এমন নির্দেশনা কেবিনেটের নির্দেশনা থেকে দেওয়া হয়েছে। নূর মোহাম্মদ মজুমদার আরও বলেন, আলোচনায় অংশ নেওয়া বাস মালিকসহ অন্যান্য সদস্যরা বলেছেন, সব অফিস-আদালত খোলা রেখে যদি অর্ধেক যাত্রী বহন করা হয় তাহলে পরিবহনের সংকট দেখা দেবে, তাতে যাত্রীরা ভোগান্তিতে পড়বেন। এসব বিবেচনা করে পরিবহন মালিকরা দাবি জানিয়েছেন কঠোর স্বাস্থ্যবিধি মেনে যত আসন তত যাত্রী নেওয়ার। সে ক্ষেত্রে জনগণ ভোগান্তিতে পড়বে না। তাছাড়া অনেক পরিবহন শ্রমিক এখনো ভ্যাকসিনেশনের আওতায় আসেনি। তাদের দ্রুত টিকার আওতায় আনতে হবে। তাদের দাবিগুলো আমরা সরকারের কাছে জানাবো, সরকার বিবেচনা করবে। বৈঠকে বিধিনিষেধের মধ্যেও সব আসনে যাত্রী পরিবহনের দাবি জানানো হয়েছে উল্লেখ করে বাস মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা বলেন, প্লেন যেভাবে সব আসনে যাত্রী নেয়, সেভাবে আমরা স্বাস্থ্যবিধি মেনে সব আসনে যাত্রী পরিবহনের দাবি জানিয়েছি। চালক-শ্রমিকদের ভ্যাকসিন দেওয়ার জন্য অগ্রাধিকার দেওয়ার দাবি করছি। আমরা কোনোভাবেই ভাড়া বৃদ্ধি করতে চাই না। সব আসনে যাত্রী বহনের যৌক্তিকতা তুলে ধরে জাতীয় পার্টির এই নেতা বলেন, অর্ধেক যাত্রী নিয়ে গাড়ি চললে সংকট হবে। হঠাৎ করে বাসের সংখ্যাও বাড়ানো সম্ভব হবে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম