ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

বাসের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার ৩ যাত্রী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২২ ফেব্রুয়ারি, ২০২৩,  10:55 AM

news image

চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় বাস-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছেন। বুধবার (২২ ফেব্রুয়ারি) ভোরে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের ওই এলাকায় ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন, মতলব দক্ষিণ উপজেলার উপাদি দক্ষিণ ইউনিয়নের ধলাইতলী গ্রামের হারুন বেপারীর ছেলে হাবিব বেপারী (২৪), একই উপজেলার বড়দিয়া আড়ং বাজার এলাকার মৃত বশির প্রধানিয়ার ছেলে মাহাবুব প্রধানিয়া (৫০), চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের গোবিন্দিয়া গ্রামের মৃত ইউসুফ হাওলাদারের ছেলে নেছার হাওলাদার (৪০)। জানা গেছে, বুধবার সকালে চাঁদপুর থেকে বোগদাদ পরিবহনের একটি বাস কুমিল্লার দিকে যাচ্ছিল। এ সময় বাসটি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের ঘোষেরহাট এলাকায় চাঁদপুরগামী একটি অটোরিকশাকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে গিয়ে দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুল জানান, বুধবার ভোরে ঘোষেরহাট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম